আজকের দিনেভারত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া দালাল স্ট্রিটে! ১,১৫০ পয়েন্ট ধসল সেনসেক্স

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা আর তার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের অগ্নিমূল্য—এই জোড়া ফলায় বিদ্ধ ভারতীয় শেয়ার বাজার। শুক্রবার সকালে লেনদেন শুরু হতেই রক্তক্ষরণ শুরু হয় দালাল স্ট্রিটে। মাত্র কয়েক ঘণ্টায় ১,১৫০ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। পাল্লা দিয়ে নিম্নমুখী নিফটিও।

শুক্রবার বেলা ১১টার খবর অনুযায়ী:

সেনসেক্স: ১,১৫০ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ৭৪,১০০ পয়েন্টে।

নিফটি: ৫০ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ৩৫০ পয়েন্টে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত রাখার কথা বললেও, অনিশ্চয়তা কাটছে না। ট্রাম্পের প্রস্তাবিত পাকিস্তান-ভিত্তিক শান্তি বৈঠক আর অন্যদিকে ইজরায়েলে ইরানের হামলা—এই দ্বিমুখী সংকটে দিশেহারা বিনিয়োগকারীরা। ফলে হু হু করে কমছে বিনিয়োগ, যার সরাসরি প্রভাব পড়ছে সূচকে। হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়ে গিয়েছে। ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র নিয়েছে একগুচ্ছ কড়া পদক্ষেপ:

অপারেশন ‘উর্জা সুরক্ষা’: হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে ভারত সেখানে ৫টি রণতরী পাঠিয়েছে।

শুল্ক হ্রাস: অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে শুক্রবারই পেট্রোল ও ডিজেলের ওপর লিটার প্রতি ১০ টাকা আবগারি শুল্ক কমিয়েছে কেন্দ্র। তপ্ত পরিস্থিতির মাঝেই কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে, ভারতের মতো ‘বন্ধু রাষ্ট্রের’ জন্য বিশ্বের তেলের ধমনী অর্থাৎ হরমুজ প্রণালীর পথ খোলা রাখা হবে। তবে ভূ-রাজনৈতিক পরিস্থিতির এই অস্থিরতা কতদিনে থিতু হয় এবং শেয়ার বাজার ফের কবে ঘুরে দাঁড়ায়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *