বিধানসভার তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট ……….
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ সোমবার ২৩ শে মার্চ তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। আগেই প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে মোট ২২৪ জনের নাম ঘোষণা করেছিল বামফ্রন্ট। এদিন আরো ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করলো তারা। দেখে নিন কোন আসন থেকে বামফ্রন্টের হয়ে কে লড়ছেন ?
সিতাই থেকে লড়ছেন অরুণকুমার বর্মা (ফরওয়ার্ড ব্লক, আলিপুরদুয়ার এর প্রার্থী শ্যামল রায় (সিপিএম) চোপড়া বিধানসভার প্রার্থী মাকলেশ্বর রহমান (সিপিএম) ইসলামপুর থেকে লড়ছেন বাজিল আখতার , লালগোলা থেকে প্রার্থী হয়েছেন বাবলুজ্জামান (সিপিএম) হরিহরপাড়া থেকে প্রার্থী জমিরউদ্দিন মোল্লা (সিপিএম) , হরিণঘাটায় প্রার্থী স্বপন সরকার (সিপিএম) ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী আসনারায়ণ সিং , ফলতা বিধানসভা থেকে শম্ভু কুড়মি (সিপিএম), এন্টালি থেকে আব্দুর রউফ (সিপিএম) ,শ্যামপুকুর বিধানসভা থেকে ঝুমা দাস (ফরওয়ার্ড ব্লক), বাগনান থেকে ভাস্কর রায় (সিপিএম), চন্দ্রকোনা থেকে সুপর্ণা দলুই (সিপিএম), গড়বেতা আসন থেকে তপন ঘোষ (সিপিএম), শালতোড়া থেকে নন্দলাল বারুই (সিপিএম) ।
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তিনটি দফায় আলাদা আলাদা করে মোট ২৩৯ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো । এবারের নির্বাচনে তাদের সঙ্গে জোটে থাকা আইএসএফ ২৩ টি আসনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আজই। এখনো ৩২টির কাছাকাছি আসন নিয়ে দুই জোট সঙ্গীদের মধ্যে আলোচনা চলছে আর দ্বিতীয় দিনের মধ্যে সেই এখন আর প্রার্থীদের নামও ঘোষণা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ।
