আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

নন্দীগ্রাম-ভবানীপুর দুই জায়গা থেকেই বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গতকালই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে । বাংলায় দুই দফা নির্বাচন হবে । আর নির্বাচন ঘোষণার এক দিনের মধ্যেই ১৪৪ টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। নন্দীগ্রামের বর্তমান বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম দুটি আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা চলছিল। বিজেপির কেন্দ্রীয় কমিটি আজ বিকেলে প্রার্থী তালিকা ঘোষণা করে এই জল্পনার ইতি ঘটায় । রাজ্যের বিরোধী শিবিরের একাধিক বিধায়ক কে আবার টিকিট দেওয়া হয়েছে । গতবারের কিছু হারা আসনে প্রার্থীবদল করেছে গেরুয়া শিবির ।

উত্তরবঙ্গের হেভিওয়েট বিধায়কদের মধ্যে শংকর ঘোষ, শিখা চ্যাটার্জি তাদের পুরানো কেন্দ্র যথাক্রমে শিলিগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ীতে টিকিট পেয়েছেন। ময়না বিধানসভার বিজেপির বিধায়ক প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা আবার একই আসনে টিকিট পেয়েছেন। নিজের পুরানো কেন্দ্র খড়গপুর সদরে অভিনেতা হিরনের বদলে প্রার্থী করা হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কে । এছাড়া ফালাকাটা বিধানসভার দীপক বর্মন, সোনামুখী বিধানসভার দিবাকর ঘরামী, আসানসোল দক্ষিণ বিধানসভায় অগ্নিমিত্রা পাল, চাকদহ বিধানসভায় বঙ্কিমচন্দ্র ঘোষ, পুড়শুড়া থেকে বিমান ঘোষ, খানাকুলের সুশান্ত ঘোষ , ওন্দা বিধানসভার অমরনাথ শাখা, দুবরাজপুরের অনুপ সাহা, দুর্গাপুর পশ্চিমের লক্ষণ ঘড়ুই গেরুয়া শিবিরের বিধায়করা পুনরায় একই আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ।

এছাড়া পাণ্ডবেশ্বর থেকে বিজেপি প্রার্থী করেছে জিতেন্দ্র তিওয়ারিকে যিনি একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন। কলকাতার বরানগর থেকে প্রার্থী হয়েছেন বিজেপির ৫০ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সজল ঘোষ, তারকেশ্বর কেন্দ্রের প্রার্থী হয়েছেন সন্তু পান , শিবপুর থেকে বিজেপি প্রার্থী করেছে অভিনেতা রুদ্রনীল ঘোষ কে যিনি ভবানীপুরে বিধানসভা নির্বাচন লড়েছিলেন গতবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *