আজকের দিনেতিলোত্তমা

আইপিএস বিনীতকে গোয়েলকে ধমক জ্ঞানেশ কুমারের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বাংলার প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার । সেই বৈঠক চলাকালীন রাজ্যের ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েলকে ধমক দিয়ে বসিয়ে দেন তিনি ।

সূত্রের খবর, রাজ্যে এসআইআরের কাজে কয়েক জন আধিকারিকের ভূমিকায় অসন্তুষ্ট কমিশন। কমিশনের একটি সূত্রের দাবি, রাজ্য এবং কেন্দ্রের ২৪টি সংস্থার আধিকারিকদের বৈঠকে জ্ঞানেশের হুঁশিয়ারি, ‘‘পদক্ষেপ করুন। না হলে শুধু চা খেয়ে থাকতে হবে। রাজ্য পুলিশের ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েলকে ভর্ৎসনা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের দাবি, ‘নার্কোটিক্স অ‍্যাডভাইসরি কমিটি’ একমাত্র এ রাজ্যে কেন নেই, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ। ওই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে রাজ্য দাবি করলেও, তা সন্তুষ্ট করতে পারেনি কমিশনকে। তা নিয়ে বলতে উঠতেই জ্ঞানেশের ধমক খান বিনীত। কমিশনের পর্যবেক্ষণ, পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে অনেক আগে এই বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। এত দিনেও এ রাজ্যে তা কেন করা হয়নি? একই সঙ্গে রিজ়ার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), বিমানবন্দর কর্তৃপক্ষ, আবগারি, মাদক নিয়ন্ত্রক সংস্থাও (নার্কোটিক্স) কমিশনের ভর্ৎসনার মুখে পড়ে। আবগারি দপ্তরের কর্তাদের মুখ্য নির্বাচন কমিশনার বলেন রাজ্যে স্বাভাবিকের থেকে যেন মদ উৎপাদন বেশি না হয় পদক্ষেপ করতে বলেছেন তিনি । এর পাশাপাশি বর্ডারের কাছের এলাকায় মদ বিক্রি নিয়ন্ত্রণ করতে বলেছেন । অবৈধ অর্থ উদ্ধারে রিজার্ভ ব্যাংক কেন তৎপর হতে পারছে না, তা নয়েও প্রশ্ন তোলে কমিশন। জ্ঞানেশ জানান, কেন্দ্র বা রাজ্য, ‘ভুল করলে’ কোনও সংস্থাকেও রেয়াত করা হবে না।

 

কমিশন বলেছে, ইচ্ছাকৃত গরমিল বা গাফিলতি প্রমাণ হলে, এমন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, যেখান থেকে ফেরার সুযোগ থাকবে না। কেউ যদি ভাবেন কমিশন দেড় মাসের জন্য সক্রিয় , তারা ভুল ভাবছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *