আজকের দিনেখেলা

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে একাধিক রেকর্ড সৃষ্টি টিম ইন্ডিয়ার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত । এই বিশ্বকাপ জিতে একাধিক রেকর্ড তৈরি করেছে ভারত । এমন কিছু হয়েছে যা ইতিহাসে আগে কখনো হয়নি।

তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা :- ইতিহাসের প্রথম দল হিসেবে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ভারত । কোন দলের কাছে এই কীর্তি নেই । ২০০৭, ২০২৪ এবং ২০২৬ এর টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া ।

টানা দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা :- ২০২৪ সালের পর ২০২৬ সালের চ্যাম্পিয়ন হয়েছে ভারত । ইতিহাসের প্রথম দল হিসেবে এই কীর্তির অধিকারী সূর্যকুমার যাদবের দল ।

ঘরের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা :- ভারতের আগে কোন দল তাদের ঘরের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি । ভারত প্রথম দেশ হিসেবে এই কীর্তি তৈরি করল । বিগত ২০১৬ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হয়েছিল সেবার সেমিফাইনালেই ওয়েস্ট ইন্ডিজের কাছে আটকে গিয়েছিল টিম ইন্ডিয়া।

ফাইনালে দলগত সর্বাধিক রান: – এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দলগতভাবে সর্বাধিক রান তুলেছে ভারত । নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবারের ফাইনালে ২৫৫ রান তোলে টিম ইন্ডিয়া । টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এত রান আগে কখনো হয়নি । এর আগে ২০২৪ সাল টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ১৭৬ রান উঠেছিল সেটাও তুলেছিল ভারত ।

সর্বাধিক রানের ব্যবধানে বিশ্বকাপ ফাইনাল জয় :- এই বিশ্বকাপ জয়ে আরো একটি রেকর্ডের অধিকারী হয়েছে ভারত । ফাইনালে ৯৬ রানের ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়েছেন সূর্য কুমার যাদবরা । এর আগে বিশ্বকাপ ফাইনালে এত রানের ব্যবধানে কোন দল কোন দলকে হারাতে পারেনি । এর আগে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে । ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে ৩৬ রানের ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রান :- টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড তৈরি করলেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন । নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে তিনি ৮৯ রান করেন । এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস এর কাছে । তিনি ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ রান করেছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *