মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন
কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যমগ্রাম রেলস্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন দেখা যায় । দাউ দাউ করে জ্বলে উঠেছে একাধিক দোকান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে সিলিন্ডার বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ড। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন । তবে ঘনবসতিপূর্ণ এলাকা হয় আগুন নিয়ন্ত্রণ করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের ।
সূত্রের খবর, মধ্যমগ্রাম রেল স্টেশনের পাশে কাঠের একটি গোলাতে ই সবার প্রথমে আগুন লাগে। তারপর সেখান থেকে আশেপাশের দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । স্টেশনের আশেপাশে রয়েছে বহু খাবারের দোকান । স্বাভাবিকভাবেই সেখানে একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখা ছিল । আগুন ছড়িয়ে পড়ে মজুদ করা গ্যাস সিলিন্ডার গুলি একের পর এক ফাটতে শুরু করে । মুহূর্তের মধ্যে আগুন ভয়ংকর আকার ধারণ করে । কাঠের গোলা সংলগ্ন আশেপাশের বহু দোকানে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা । দোকানদাররা দ্রুত দমকলকে খবর দেন । ঘটনাস্থলে এসে দমকলের পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে শেষ খবর অনুযায়ী এখনো আগুন পুরোপুরি ভাবে আয়ত্তে আসেনি।
স্টেশন লাগোয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের জেরে স্বাভাবিকভাবেই রেল চলাচল বিঘ্নিত হয়েছে । ঠিক কি কারনে এই আগুন লাগল এখনো অব্দি জানা যায়নি। তবে দমকল আধিকারিকরা এ বিষয়ে আগুন নেভানোর পরবর্তী সময় তদন্ত করে দেখবেন। পুলিশ সূত্রের খবর এই ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের দেহ পাওয়া গিয়েছে তবে তার নাম এবং পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি । আপাতত একজনের মৃত্যু সংবাদ ছাড়া আর কোন হতাহতের খবর প্রকাশ্যে আসেনি তবে তদন্ত জারি রয়েছে ।
প্রসঙ্গত গত মাসেই মধ্যমগ্রামে রঙের গুদামে আগুন লেগে গেছিল । ভরা দুপুরে আচমটাই আগুন লেগে যায় । রাসায়নিকের উপস্থিতির কারণে এই গুদামে অগ্নিকাণ্ড ঘটেছিল বলে তদন্তের রিপোর্টে উঠে আসে । কিন্তু আজকের কাঠেরগোলায় কি ভাবে আগুন লাগল ? সেটা এখনো খতিয়ে দেখা হচ্ছে ।
