আজকের দিনেবাংলার আয়না

ভোটার তালিকায় সবাই বিচারাধীন, মৃত্যু প্রৌঢ়ের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ- ফের এসআইআর সমস্যায় প্রাণ হারালেন এক প্রৌঢ়। তাঁর পরিবারের একাধিক সদস্যের এসআইআর হিয়ারিং-এ ডাক পড়েছিল। সব নথি জমা দেওয়ার পরেও পরিবারের সকলের নাম বিচারাধীনের তালিকায় রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা দেখার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন প্রৌঢ়। সেই আতঙ্কেই মৃত্যু হয় তাঁর, এমনটাই মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে।

মৃত আবদুল শেখ। মুর্শিদাবাদ বিধানসভার তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বুধিয়া মাঠপাড়ার বাসিন্দা  ছিলেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আবদুল শেখের ভোটার কার্ডে নামের বানান ভুল ছিল। শুনানির সময় কাগজপত্র দেওয়া হয়েছিল।  শনিবার এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেখানে তিনি দেখেন তাঁর পরিবারের সবার নাম বিচারাধীন। তিনি, স্ত্রী, চার ছেলে ও বউমা মিলে মোট ১০ জন পরিবারের সদস্য। এরপর কী হবে? বাড়িঘর ছেড়ে কি অন্যত্র চলে যেতে হবে? সেই আতঙ্ক ক্রমে গ্রাস করছিল তাঁকে। রবিবার রাতে তিনি প্রবল অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *