আজকের দিনেখেলাবিশ্বভারত

Cricket-Eden : ইডেনে ডু অর ডাই ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- টি-টোয়েন্টি বিশ্বকাপের ডু অর ডাই অবস্থায় রয়েছে ভারত ওয়েস্ট ইন্ডিজ দুই দলই । ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ভারত ওয়েস্ট ইন্ডিজ আজ মুখোমুখি হবে । যে দল জিতবে তারাই পাবে সেমিফাইনালে টিকিট। ইতিমধ্যে তিনটি দল সেমিফাইনালে জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। দলগুলি হলো দক্ষিণ আফ্রিকা , ইংল্যান্ড , নিউজিল্যান্ড । আজকের ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজ দুই দলের মধ্যে যারা জিতবে তারা গ্রুপের দ্বিতীয় ও টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবে।

ম্যাচের আগে দিন সকালে কালীঘাটে পুজো দিতে দেখা যায় ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর কে । আজকের ম্যাচে জয়ের জন্য তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন হয়তো । গত ম্যাচের দল ধরে রাখতে পারে ভারত । আগের দিন জিম্বাবোয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতের মিডল অর্ডার। ক্রিকেটের নন্দনকাননে ও ভারতের থেকে রানের পাহাড় চাইছেন সকলে। ইডেন গার্ডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ম্যাচের আগে জানিয়েছেন এই পিচে প্রচুর রান উঠবে । ব্যাটিং সহায়ক উইকেট বানানো হয়েছে। বোলারদের জন্য কিছু সাহায্য পিচে মজুদ থাকবে।

অপরদিকে ভারতের বিপক্ষে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ শিবির যথেষ্ট আত্মবিশ্বাসী । ম্যাচের আগের দিন ২৮ শে ফেব্রুয়ারি শনিবার সাংবাদিক সম্মেলনে কোচ স্যামি বললেন,”আগামিকাল আমাদের জন্য নতুন একটা দিন। কাল হাউসফুল থাকবে ইডেন। পুরো সমর্থন থাকবে ভারতের দিকে। আমি ছেলেদের বলেছি, ২০১৬ বিশ্বকাপের মুহূর্তের কথা। সেবার এই ইডেনেই আমরা কাপ জিতেছিলাম। তারই পুনরাবৃত্তি করতে চাই।”

প্রসঙ্গত ইডেনে এখনো অবধি অপরাজিত ওয়েস্ট ইন্ডিজ। এবার এটাই দেখার আজকের ম্যাচে কী ফলাফল হয় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *