খেলাআজকের দিনেবিশ্বভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ সুপার এইট অভিযান শুরু করছে ভারত ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গ্রুপ পর্বে পরপর নিজেদের চারটি ম্যাচ জিতে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইট অভিযান শুরু করছে ভারত। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ । আজকের এই ম্যাচেও দুই দলের মধ্যে তুলনামূল্য লড়াই হবে।

গ্রুপ স্টেজে নিজেদের চারটি ম্যাচ পরপর জিতলেও ভারতীয় শিবিরে বেশ কিছু দুশ্চিন্তা রয়েছে । অভিষেক শর্মার অফ ফর্ম, টি-টোয়েন্টি র‍্যাংকিং এর নম্বর ওয়ান ব্যাটার পরপর তিনটি ম্যাচে রানের খাতা খুলতে পারেনি । তবে দল তার পাশে রয়েছে আজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাকে খেলাবেন প্রধান কোচ গৌতম গম্ভীর।এছাড়া ভারতীয় দলের আরো একটা দুর্বলতা প্রকাশ্যে এসেছে , সেটি হলো স্পিন বোলিং খেলার দুর্বলতা । এই সমস্যার সমাধান করতে হবে আজকের ম্যাচের আগে ।ভারতীয় দলের বোলাররা দুর্দান্ত ফর্মে আছেন চলতি বিশ্বকাপে । বলা যেতে পারে গ্রুপ পর্বের চারটি ম্যাচ জয়ের ক্ষেত্রে বোলারদের নৈপূর্ন্যতা বেশি।দ্বিপাক্ষিক সিরিজ গুলির মতো টি টোয়েন্টি বিশ্বকাপ এর ম্যাচ গুলিতে ভারতীয় দলের রান সেভাবে ওঠেনি । একমাত্র নামিবিয়ার বিপক্ষে ভারত ২০০ রানের গণ্ডি পার করেছিল। কিন্তু প্রত্যেক ম্যাচে বোলাররা ভারতকে জিতিয়েছেন।ভারতের হয়ে সবথেকে বেশি ৯ উইকেট সংগ্রহ করেছে বরুণ চক্রবর্তী।

অপরদিকে দক্ষিণ আফ্রিকা শিবিরও বেশ আত্মবিশ্বাসী । ভারতের মতো তারা গ্রুপ পর্বের চারটি ম্যাচ জিতে সুপার এইট পর্বে খেলতে নামছে । গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলন শেষে প্রোটিয়া কোচ কনরাড দাবি করেন, এটা তাঁর প্রথম বড় আন্তর্জাতিক সীমিত ওভারের প্রতিযোগিতা হলেও দক্ষিণ আফ্রিকা সেই চাপকে ভয় না পেয়ে তা কাজে লাগাতে চায়। তাঁর মতে, দুই দলই চাপের মধ্যে থাকলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারতের ওপর প্রত্যাশা অনেক বেশি। কনরাড বলেন, ‘ভারতের মতো দলের ওপর সবসময়ই প্রচণ্ড নজর থাকে। সেমিফাইনালে ওঠা এবং ফাইনালে পৌঁছানোর জন্য তাদের ওপর বিরাট চাপ থাকবে। আশা করি আমরা সেই চাপকে কাজে লাগিয়ে ওদের আরও দুর্বল করে তুলতে পারব।’

বিশ্বকাপের সুপার এইট পর্ব ভারত দক্ষিণ আফ্রিকা দুই দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই পর্বে প্রত্যেক দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে যোগ্যতা অর্জনকারী প্রত্যেক দল ।সেমিফাইনালে যাওয়ার জন্য তিনটির মধ্যে দুটি ম্যাচে জিততেই হবে প্রত্যেক দলকে। সুপার এইটে ভারতের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে রয়েছে । কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে ম্যাচগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *