৯ হাজার কর্মী নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তরে
কিউ ইন্ডিয়া বাংলা :- বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্য দপ্তরে বিপুল পরিমাণে নিয়োগ হতে চলেছে । ফার্মাসিস্ট, জি এন এম নার্সিং, স্টাফ নার্স , মেডিক্যাল টেকনোলজিস্ট এই সমস্ত পদগুলিতে আবেদনের হিড়িক । আবার একাধিক পোস্টে ইতিমধ্যে নিয়োগ ও সম্পূর্ণ হয়ে গেছে।
স্বাস্থ্য দপ্তরের এক সার্কুলার অনুযায়ী জেনারেল নার্সিং পদের জন্য নারী পুরুষ মিলিয়ে ৩ হাজার ৩৬৩ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছিল , সেখানে আবেদন জমা পড়েছিল ৪০ হাজারেরও এর উপর । কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ শেষে প্যানেল ঘোষণা করা হয়েছে ।রাজ্যের প্রতিটি সরকারি মেডিকেল কলেজে একাধিক বিভাগে সবমিলিয়ে ৪১৬ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করেছে স্বাস্থ্য দপ্তর। প্রতিটি সরকারি মেডিকেল কলেজ মিলিয়ে ৪৭ টি আলাদা বিভাগে ৫২২টির কাছাকাছি শূন্য পদ ছিল। সেখানেই নিয়োগ করা হয়েছে সহকারী অধ্যাপকদের । জেনারেল ডিউটি অফিসার পদে ১ হাজার ২২৭ টি শূন্যপদ ছিল সেখানে আবেদন জমা পড়েছিল ৮ হাজার ৪৯ জন । তার মধ্যে ১ হাজার ১৩২ জনের প্যানেল প্রকাশিত হয়েছে । ফার্মাসিস্টদের প্যানেল এখনো অবধি ঘোষণা করা না হলেও স্বাস্থ্য দপ্তর জানিয়েছে খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে। মেডিকেল টেকনোলজিস্ট পদে শূন্য পদ ছিল ৮০৭ টি। সেখানেও কম্পিউটার টেস্ট সম্পন্ন করে ফলাফল অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য ১ হাজার ৫৪৭ জনকে ডাকা হয়েছে। দ্রুত এই পদে তাদেরকে নিয়োগ করা হবে । এছাড়া স্টাফ নার্স পদে ২৬১১ জন চাকরি পেয়েছেন।
রাজ্যে একাধিক নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে । নির্বাচনের আগে এ নিয়ে যথেষ্ট প্রশ্নের মধ্যে পড়তে হচ্ছে রাজ্য সরকার ও শাসক দলকে । এই আবহের মধ্যেই স্বাস্থ্য দপ্তরে এই বিপুল পরিমাণ নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
