আজকের দিনেতিলোত্তমারাজনীতি

KMC : ভোটের মুখে রাস্তা মেরামতিতে কলকাতা পুরসভা, শুরু হয়েছে বিতর্ক …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সামনেই বিধানসভা নির্বাচন । তার আগে কলকাতা পৌরসভার মোট ২৮ টি রাস্তার মেরামতির কাজে অনুমোদন দেওয়া হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে । যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক । পুরসভা কর্তৃপক্ষের দাবি রাস্তা মেরামতির সঙ্গে বিধানসভা নির্বাচনের কোন সম্পর্ক নেই।

বিগত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতা শহরের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪৪ টি ও বেশি ওয়ার্ডে বিরোধী রাজনৈতিক দলগুলি এগিয়ে গিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুর পরিষেবা নিয়ে ভোটারদের ক্ষোভের কারণেই এই ধরনের ফলাফল দেখা গিয়েছিল নির্বাচনের পর । বর্তমান প্রেক্ষাপটে বিধানসভা ভোটের আগে সেই কারণে নাগরিক পরিষেবার মানন্নয়নে সক্রিয় হয়েছে পুরসভা । রাস্তার বেহাল দশা নিয়ে বহু এলাকায় দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে মানুষের। সেই সমস্যার সমাধান করতেই একযোগে একাধিক রাস্তা মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। যেহেতু সামনে বিধানসভা নির্বাচন তার আগে পুরসভার রাস্তা মেরামতির কাজে হাত দেওয়ায় রাজনৈতিক ভাবে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তবে পুরসভার সড়ক বিভাগের এক আধিকারিক জানান ভোটের সঙ্গে রাস্তা সারাই করার বিষয়টি সম্পর্কযুক্ত নয় । শহরের বিভিন্ন প্রান্তে বড় মাপের জল প্রকল্পের পাইপলাইন পাতার কাজ হয়েছে সেই জন্য অনেক রাস্তার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার বেশিরভাগ জায়গায় আংশিক মেরামত করা সম্ভব নয় তাই গোটা রাস্তা নতুন করে তৈরি করতে হচ্ছে।

কলকাতা পুরসভার সূত্রে জানা গিয়েছে পুরসভার ৭,১০,১১ ও ১৩ নম্বর বরোর অন্তর্ভুক্ত ২৫ টি রাস্তায় জল প্রকল্পের পাইপলাইন পাতার কারণে নতুন করে নির্মাণ করতে হচ্ছে। বাকি তিনটি রাস্তা পথশ্রী সহ অন্যান্য প্রকল্পের আওতায় মেরামত করা হবে। যাদবপুর ও টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত বাঘাযতীন ,পাটুলি, কসবা, ইএম বাইপাস, হালটু, রামলাল বাজার, গড়ফা, বেহালা ও ঠাকুরপুকুর এর বিভিন্ন অংশে ইতিমধ্যেই রাস্তার কাজ শুরু হয়েছে । বহু জায়গায় খোঁড়াখুড়ির পর রাস্তা দীর্ঘদিন অপরিষ্কার ও খানাখন্দে ভরা থাকায় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছিল । মূলত বাসিন্দাদের কথা ভেবেই দ্রুত গতিতে রাস্তার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কলকাতা পুরসভা আরও জানিয়েছে শহরে মোট প্রায় ১৩৫ কিলোমিটার দূরে পাইপলাইন পাতার কাজ শেষ হলে প্রায় ৭০ টি রাস্তা নতুন করে তৈরি করতে হবে। তার মধ্যে আপাতত ২৫ টি রাস্তার কাজ চলছে। বাকি রাস্তাগুলির ক্ষেত্রে পরবর্তীকালে টেন্ডার ডেকে কাজ শুরু করতে হবে। নাগরিকদের একাংশের মতে ভোটের কারণেই কি প্রশাসনের এই তৎপরতা ? যদিও পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এটি সম্পূর্ণ প্রশাসনিক ও পরিকাঠামোগত প্রয়োজনের কারণে রাস্তা মেরামতির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *