ঠাকুর রামকৃষ্ণদেবকে ‘স্বামী’ সম্বোধন মোদির, গর্জে উঠলেন মমতা
কিউ ইন্ডিয়া বাংলা :- রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১ তম জন্মদিন শ্রদ্ধা জানাতে গিয়ে ভুল করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রদ্ধা জানাতে এই ভুল হয়। রামকৃষ্ণ পরমহংসদেব কে তিনি স্বামী বলে সম্বোধন করেন। আর তাতেই রামকৃষ্ণদেবের প্রতি অপমানের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।
ঘটনায় প্রতিবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন ” আবারো হতবাক। আবারও , প্রধানমন্ত্রী বাংলার মহান ব্যক্তিত্বদের প্রতি আক্রমণাত্মকভাবে তাঁর সাংস্কৃতিক অসংবেদনশীলতা দেখিয়েছেন । প্রধানমন্ত্রী মহান সড়কের নামের সঙ্গে একটি অভূতপূর্ব এবং অনুপযুক্ত উপসর্গ “স্বামী” যোগ করেছেন । এটি সকলেই জানেন শ্রীরামকৃষ্ণকে ঠাকুর নামে সম্মান করা হতো। তার শিষ্যরা রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন গঠন করেছিলেন। রামকৃষ্ণ সম্প্রদায়ের তার শিষ্যদের জন্য “স্বামী ” শব্দটি ব্যবহৃত হতো । ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে ভুল শুধরে নেওয়ার কথা বলেছেন । তিনি আরো লেখেন আধুনিক ভারত গঠনকারী বাংলার মহান ব্যক্তিত্বদের জন্য নতুন উপসর্গ এবং নতুন প্রত্যয় আবিষ্কার করবেন না ।
প্রসঙ্গত এর আগে সংসদের এক অধিবেশনের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে বঙ্কিমদা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা নিয়ে সেই সময়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল । এবার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ভুল করে ফেললেন তিনি।
