SIR-BLO : এস আই আর এর নথি দেখতে চাওয়ার নাম করে খুন বাদুড়িয়ায়, ঘটনায় অভিযুক্ত BLO !
কিউ ইন্ডিয়া বাংলা :- দেশের ১২টি রাজ্যে চলছে এসআইআর । আমাদের রাজ্য ও পশ্চিমবঙ্গে এস আই আর চলাকালীন ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। AERO এর নাম করে এস আই আর এর কাগজপত্র দেখতে চেয়ে ফোন আসে, নাসির আলি নামে এক ব্যক্তির কাছে। আর এরপর খুন হতে হয় নাসির আলিকে। ঘটনায় অভিযুক্ত BLO রিজওয়ান হাসান মন্ডল । ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ায়।
পুলিশ সূত্রে খবর, গত ৯ ফেব্রুয়ারি সোমবার থেকে নিখোঁজ ছিলেন নাসির। অবশেষে গতকাল শুক্রবার বাদুড়িয়ার তিনটি খাল থেকে এই নিখোজ যুবক নাসির আলির প্যাকেট বন্দি টুকরো করা দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে BLO রিজওয়ান হাসান মন্ডল ও তার সঙ্গে সাগর গায়েনকে । পুলিশি জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে ধৃত BLO। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় নিহত নাসির আলির স্ত্রীর সঙ্গে অভিযুক্ত BLO রিজওয়ানের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল । সেই কারণে খুন করা হয়েছে নাসিরকে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের । নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় গত সোমবার ৯ই ফেব্রুয়ারি এস আই আর এর কাগজপত্র দেখতে চেয়ে ফোন আসে নাসিরের কাছে । সেই মতো সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারপর থেকেই তার কোন খবর পাওয়া যায়নি।
অভিযুক্ত BLO রিজওয়ান হাসান মন্ডল ও তার সঙ্গী সাগর গায়েনকে আদালতে তোলা হলে তাদের দুজনকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহাকুমা আদালত । ঘটনার ফলে শোকের ছায়া নেমে এসেছে নিহত নাসির আলির বাড়িতে ।
