আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

WB Budget 2026 : আজকে পেশ হতে চলেছে অন্তর্বর্তীকালের রাজ্য বাজেট, কোন কোন প্রত্যাশা থাকতে পারে ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- সামনেই বিধানসভা নির্বাচন । আর তার আগেই পশ্চিমবঙ্গ সরকার অন্তর্বর্তীকালীন রাজ্য বাজেট পেশ করতে চলেছে আজ । লক্ষীর ভান্ডার, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সহ একাধিক বিষয়ের ওপর নজর থাকবে সকলের ।

আজ দুপুর ২ টো ৩০মিনিটে পেশ হবে অন্তর্বর্তীকালীন বাজেট । তার আগে দুপুর সাড়ে বারোটায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ভাষণ দেবেন । ২০২১ সালে বিগত বিধানসভা নির্বাচনের বছরে অর্থমন্ত্রী অমিত মিত্রের বদলে  বাজেট পেশ করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এবারও সেই চিত্র দেখা যেতে পারে । আজকের বাজেটে থেকে বেশি যে প্রকল্পের ওপর নজর থাকবে এবং মানুষের প্রত্যাশা থাকবে সেটি হলো লক্ষীর ভান্ডার । আগামী নির্বাচনের কথা মাথায় রেখে এই প্রকল্পের বরাদ্দ টাকার পরিমাণ বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার । ২০২১ সালের ভোটের আগে এই প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ভোটের পর সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের বাস্তবায়ন হয় মহিলারা এই প্রকল্পের টাকা পেতে শুরু করেন , প্রথমে সাধারণ , অন্যান্য অনগ্রসর জাতির মহিলারা ৫০০ ও তফশিলি মহিলারা ১০০০ টাকা করে পেতেন । পরে সেই টাকার পরিমান বৃদ্ধি হয়েছে। রাজনৈতিক মহলের মতে , লক্ষীর ভান্ডার প্রকল্প তৃণমূল কংগ্রেসের মহিলা ভোট বৃদ্ধির অন্যতম কারণ ।

এছাড়া কৃষক বন্ধু ,স্বাস্থ্য সাথী, রাজ্য সরকারি কর্মচারীদের বেতনে ডি এ বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার । নির্বাচন মুখী পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন বাজেটে নতুন কোন চমক দেখা যায় কিনা সেটাও দেখার বিষয় আছে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *