আজকের দিনেবিশ্বরাজনীতি

Middle East : মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ‘দাদাগিরি’ নতুন করে, ইরানের কপালে বন্দুক ঠেকিয়েই আলোচনার ডাক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। ইরানের উপর চাপ বাড়াতে নতুন করে সামরিক শক্তি প্রদর্শনে নেমেছে আমেরিকা। বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান-সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ইরানের জলসীমার আশপাশে মোতায়েন করেছে ওয়াশিংটন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, কার্যত ইরানের কপালে বন্দুক ঠেকিয়েই আলোচনার বার্তা দিচ্ছে আমেরিকা।

এই উত্তেজনার মধ্যেই ‘নরম সুরে’ কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, “আমেরিকা আলোচনার জন্য প্রস্তুত। আমরা জানি, ইরানও চুক্তি করতে চায়।”

সম্প্রতি এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। ওদের জলসীমার কাছেই আমাদের বিশাল নৌবহর পৌঁছে গিয়েছে, যা ভেনেজুয়েলার কাছাকাছি মোতায়েন নৌবহরের থেকেও বড়।”

এরপরই ট্রাম্পের দাবি, “ইরান আমাদের সঙ্গে কথা বলতে চায়। ওরা বহুবার যোগাযোগ করেছে। আসলে ওরা যুক্তির পথেই আসতে চাইছে।”

ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের উদ্দেশে বার্তা দেয় পেন্টাগনও। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানান, “আমরা ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।” তবে সেই আলোচনায় কী কী শর্ত চাপানো হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। শুধু জানানো হয়েছে, “ইরান আমাদের শর্ত জানে।”

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসেই আমেরিকার তরফে জানানো হয়েছিল ইরানকে তাদের মজুত ইউরেনিয়াম ধ্বংস করতে হবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে হিজবুল্লাহর মতো জঙ্গি সংগঠনগুলির উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে হবে এই শর্তে ইরান আদৌ রাজি হবে কি না, তা নিয়েই এখন আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *