আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারত

SIR নিয়ে মমতার দিল্লি সফর, সঙ্গে থাকছে SIR মৃতদের পরিবার  

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নির্বাচনের মুখে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামীকাল বুধবারই তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এই সফর অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এমনকি এসআইআর প্রক্রিয়ার ফলে যাঁদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, সেই পরিবারগুলির প্রতিনিধিদেরও দিল্লি নিয়ে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য রাজ্যের পরিস্থিতিকে জাতীয় স্তরে তুলে ধরা।

২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যে ভোটের রাজনীতি ততই উত্তপ্ত হচ্ছে। এই আবহে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, এই প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট নাগরিকদের কাছে একের পর এক নোটিস পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, SIR আতঙ্কে রাজ্যে মৃত্যুর ঘটনাও বেড়েছে বলে দাবি উঠেছে, যা নিয়ে রাজনৈতিক তরজা চরমে। এই পরিস্থিতিতে নির্বাচনের মুখে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাধারণতন্ত্র দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে লোকভবনে চা-চক্রে যোগ দিয়ে তিনি তাঁর দিল্লি সফরের ইঙ্গিত দিয়েছিলেন। তবে তখন সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। নানা মহলে জল্পনা চলছিল—সংসদের অধিবেশন চলাকালীন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নাকি এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরে দিল্লি যাবেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এই সফরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও আরও কড়া আক্রমণ শানাতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল নিয়ে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হন। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে ইচ্ছে করেই বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। শুরু থেকেই এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরব। এবার সেই প্রতিবাদ সরাসরি দিল্লিতে গিয়ে আরও জোরালোভাবে তুলে ধরতেই এই সফর এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *