আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Uniform Change : বদলে যাচ্ছে স্কুলের পোশাকের রং, পোর্টালে তথ্য চাইল শিক্ষা দপ্তর

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- স্কুলের নিজস্ব ঐতিহ্য ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের (Uniform Change) রং বাছাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট স্কুলগুলির হাতেই ছেড়ে দিয়েছিল পালাবদলের সরকার। এবার লক্ষ্যপূরণে স্কুলগুলির কাছ থেকে পড়ুয়াদের সংখ্যা, পোশাকের রং সহ বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর (Uniform Change)। শিক্ষা পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই স্কুলগুলির কাছে এ সংক্রান্ত নির্দেশিকা সহ পিডিএফ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক জেলা স্কুল পরিদর্শক।

 

এতদিন রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের জন্য নীল-সাদা (Uniform Change) পোশাক বাধ্যতামূলক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ২০১৩ সালে এই রঙের পোশাক চালু করা হয়। পরে ২০২২ সালে তা বাধ্যতামূলক করা হয় (Uniform Change)। স্কুলের নিজস্ব ব্যাজের পরিবর্তে পোশাকে যুক্ত হয় বিশ্ববাংলার লোগো। তাতে বহু ঐতিহ্যবাহী স্কুলের নিজস্ব পরিচিতি ও ভাবাবেগ ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ শিক্ষকদের (Uniform Change) একাংশের।

 

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর স্কুলের পুরনো ইউনিফর্ম (Uniform Change) ফিরিয়ে দেওয়ার দাবি ওঠে। এ নিয়ে স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মনের দপ্তরে জমা পড়া আবেদনের ভিত্তিতে ঠিক হয়, স্কুলের ঐতিহ্য মেনে তাদের পছন্দমতো রঙের ইউনিফর্ম ঠিক করার স্বাধীনতা রয়েছে স্কুল কর্তৃপক্ষের। এই প্রস্তাবে অনুমোদন দেন (Uniform Change) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

 

এদিকে স্কুলগুলির একাংশের দাবি, (Uniform Change) পোশাকের জন্য বরাদ্দ অর্থ সরাসরি স্কুলের হাতে দেওয়া হলে উন্নত মানের কাপড় কিনে ইউনিফর্ম তৈরি করা সম্ভব। বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পোশাক তৈরি ও সরবরাহ করা হয় (Uniform Change)। তাতে কাপড়ের মান নিয়ে অতীতে একাধিক অভিযোগ উঠেছে। তাই স্কুল কর্তৃপক্ষের এই আবেদন গৃহীত হবে নাকি অন্য কোনওভাবে স্কুল ইউনিফর্ম তৈরি হবে, তা এখনও ঠিক হয়নি। পোর্টালে তথ্য জমা পড়ার পরই পরবর্তী ধাপে ইউনিফর্ম (Uniform Change) তৈরির প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। স্কুলগুলির সিদ্ধান্তকেই এবার চূড়ান্ত বলে মান্যতা দিতে চাইছে শিক্ষা দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *