আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Kolkata Metro : কালীপুজোর রাতে ভিড়ের চিন্তা শেষ – ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলবে বাড়তি মেট্রো

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কালীপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে মেট্রো (Kolkata Metro) না পাওয়ার চিন্তা আর নয়। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এবার বিশেষ পরিষেবার ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। সকাল ৯টার অনেক আগেই শুরু হবে পরিষেবা, আর রাতেও চলবে বাড়তি মেট্রো।

 

ব্লু লাইনে (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর) (Kolkata Metro) আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে, যা স্বাভাবিক দিনের থেকে অনেকটাই আগে (Kolkata Metro)। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৮টায় এবং শেষ মেট্রো রাত ১১টায়। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো (Kolkata Metro) সকাল ৮টায়, শেষ মেট্রো রাত ১০টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার শেষ মেট্রো রাত ১১টায়। ফলে দক্ষিণেশ্বর, কালীঘাট, শোভাবাজার, গিরিশ পার্কের মতো জনপ্রিয় পুজো দেখতে যাওয়া যাত্রীদের সুবিধা (Kolkata Metro) হবে অনেকটাই।

 

গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) (Kolkata Metro) ১১১টির পরিবর্তে ১২৩টি মেট্রো চলবে, অর্থাৎ বাড়তি ১২টি মেট্রো। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ প্রথম মেট্রো সকাল ৮টায়, শেষ মেট্রো (Kolkata Metro) রাত ১১টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান প্রথম মেট্রো সকাল ৮টা ২ মিনিটে, শেষ মেট্রো রাত ১১টায়। হাওড়া ও সল্টলেকের (Kolkata Metro) যাত্রীরা এতে সরাসরি উপকৃত হবেন। ইয়েলো লাইনে (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর) ৭৮টি মেট্রো চলবে, সময়সূচিতে কোনও পরিবর্তন নেই (Kolkata Metro)। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর প্রথম মেট্রো সকাল ৯টা ১৮ মিনিটে, শেষ মেট্রো রাত ৯টায়। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া প্রথম মেট্রো সকাল ৯টা ৪০ মিনিটে, শেষ মেট্রো (Kolkata Metro) রাত ৯টা ২০ মিনিটে।

 

পার্পল এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা অন্যান্য রবিবারের মতো বন্ধ থাকবে (Kolkata Metro)। তাই ওই রুটের যাত্রীদের বিকল্প পরিবহণের ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পুজোর দিনে ভিড় এড়িয়ে নির্বিঘ্নে যাতায়াতের জন্য আগেভাগে সময়সূচি দেখে পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। বিশেষ করে রাতের দিকে ভিড় বেশি থাকায় হাতে সময় নিয়ে বেরোনোই ভালো। নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রার জন্য মেট্রো কর্তৃপক্ষের তরফে স্টেশনগুলিতে বাড়তি কর্মী (Kolkata Metro) মোতায়েনের ব্যবস্থাও করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *