Suvendu-Mamata : ‘বয়স হয়েছে, আর না দাঁড়ানোই ভালো’, নাম না করে মমতাকে বিশ্রামের পরামর্শ শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রামের পরামর্শ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu-Mamata)। বুধবার বিধানসভায় উপনির্বাচনে জিতে আসা দুই বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে নন্দীগ্রাম আসন ছাড়া প্রসঙ্গে বলতে গিয়ে মমতাকে ফের ভোটে না দাঁড়ানোর পরামর্শ দিলেন তিনি। বললেন, “বয়স প্রায় ৭৫। (Suvendu-Mamata) এই বয়সে আর না দাঁড়ানোই ভালো।”
বুধবার বিধানসভায় উপনির্বাচনে জিতে আসা দুই বিধায়ক হাসিরানি রথ ও শাখারভ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল (Suvendu-Mamata)। স্পিকার রথীন্দ্র বোস তাঁদের শপথবাক্য পাঠ করান। সেখানেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়কদের শপথগ্রহণের পর বলতে ওঠেন তিনি। (Suvendu-Mamata) নন্দীগ্রাম আসন কেন ছেড়েছেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামের মানুষ ভবানীপুর ছাড়তে বলছিল। আমি জানিয়েছিলাম যিনি দু’বার আমার কাছে হেরেছেন, (Suvendu-Mamata) তিনি আবার দাঁড়ানোর সুযোগ পেতেন।”
তারপরই মমতার উদ্দেশ্যে তাঁর পরামর্শ, (Suvendu-Mamata) “বয়স প্রায় ৭৫। বিশ্রাম নেওয়ার কথা এখন।” প্রসঙ্গত, ছাব্বিশের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দু’টি আসনেই জেতেন শুভেন্দু। পরে তিনি নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন। সেখানে উপনির্বাচন হয়। (Suvendu-Mamata) সেখানে বিজেপির প্রার্থী হন খুন হওয়া মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Suvendu-Mamata) নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। এদিন নাম না করেও ফের একবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি। ৭৫ বছর বয়সে ভোটে না দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিলেন (Suvendu-Mamata) মুখ্যমন্ত্রী।
