Operation Sindoor : অপারেশন সিঁদুরের দেড় বছর পর বরফ গলার ইঙ্গিত? দিল্লির SCO বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- পহেলগাঁও জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম ভারতের আমন্ত্রণ পেল পাকিস্তান (Operation Sindoor)। গত বছর ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে ৪ দিনের সামরিক অভিযান চালায় ভারত। তারপর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত শূন্যে নেমে আসে। সেই আবহেই আগামী ২০-২২ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা সাংহাই (Operation Sindoor) কোঅপারেশন অরগানাইজেশন (SCO)-এর বৈঠকে পাকিস্তানকে আমন্ত্রণ জানাল দিল্লি।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, (Operation Sindoor) এবারের বৈঠক যৌথভাবে আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রক ও বিদেশমন্ত্রক। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠান হবে দিল্লির ঐতিহাসিক ‘পুরানা কেল্লা’য়। মূল আলোচ্য বিষয় – সভ্যতাগত সম্পর্ক, সাংস্কৃতিক কূটনীতি, ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষা ব্যবস্থায় (Operation Sindoor) যৌথ সহযোগিতা।
বৈঠকের জন্য SCO-র ১০টি সদস্য দেশ – রাশিয়া, চিন, (Operation Sindoor) সংযুক্ত আরব আমিরশাহী, ইরান, বেলারুশ, পাকিস্তান-সহ সব দেশের সংস্কৃতি মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানের সংস্কৃতি ও ঐতিহ্য মন্ত্রী ঔরঙ্গজেব খান খিচিকে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এছাড়াও ২৫টি দেশের (Operation Sindoor) প্রতিনিধি ও পর্যবেক্ষক দেশগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
যদি ঔরঙ্গজেব খিচি এই বৈঠকে যোগ দিতে ভারতে আসেন, (Operation Sindoor) তবে ২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত SCO বিদেশমন্ত্রীদের বৈঠকে বিলাওয়াল ভুট্টোর সফরের পর এই প্রথম কোনও পাক মন্ত্রী ভারত সফর করবেন। যদিও আমন্ত্রণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে (Operation Sindoor) কিছু জানায়নি ইসলামাবাদ।
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতের এসসিও ন্যাশনাল কোঅর্ডিনেটর অলোক ডিমরি ইসলামাবাদ সফরে গিয়েছিলেন। (Operation Sindoor) তার মাত্র দু’মাস পর দিল্লি থেকে পাকিস্তানকে আমন্ত্রণ পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। অপারেশন সিঁদুরের ১৮ মাস পর এই আমন্ত্রণ কি দুই দেশের মধ্যে জমে থাকা (Operation Sindoor) বরফ গলাতে পারবে? সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
