Rahul Gandhi : অল্পের জন্য রক্ষা! সুলতানপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে রাহুলের কনভয়
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- উত্তরপ্রদেশে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের (Rahul Gandhi) জন্য রক্ষা পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার সকালে লখনউ থেকে সুলতানপুর যাওয়ার পথে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে তাঁর কনভয়ের ৪টি গাড়ি ও একটি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনার কবলে পড়ে (Rahul Gandhi)। রাহুল যে গাড়িতে ছিলেন সেটি অক্ষত থাকলেও, পিছনের গাড়িগুলিতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর।
জানা গিয়েছে, এদিন সকালে একটি মামলার হাজিরা (Rahul Gandhi) দিতে লখনউ বিমানবন্দর থেকে সুলতানপুরের উদ্দেশে রওনা দেন রাহুল। বিমানবন্দর থেকে সুলতানপুরের দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার। গন্তব্যে পৌঁছনোর ৩৫ কিলোমিটার আগে হালিয়াপুর (Rahul Gandhi) থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, রাহুলের কনভয়ের পিছনে (Rahul Gandhi) থাকা কংগ্রেস নেতাদের চারটি গাড়ি নিজেদের মধ্যে ধাক্কা খায়। প্রাথমিক অনুমান, হঠাৎ কোনও একটি গাড়ি ব্রেক কষায় এই ঘটনা। ঘটনার পর দ্রুত পরিস্থিতি সামলে (Rahul Gandhi) সুলতানপুরে এমপি-এমএলএ আদালতের উদ্দেশে রওনা দেন রাহুল।
আদালতে ২০১৮ সালের একটি মানহানি মামলায় হাজিরা ছিল তাঁর। ২০১৮ সালের ৪ অগস্ট তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি (Rahul Gandhi) অমিত শাহের বিরুদ্ধে করা মন্তব্যকে ঘিরে এই মামলা দায়ের হয়েছিল। দুর্ঘটনার ধাক্কা সামলে আদালতে হাজিরা দেন রায়বরেলির সাংসদ। শেষ পর্যন্ত স্বস্তি, ওই মানহানি মামলায় এদিন রাহুল গান্ধীকে (Rahul Gandhi) বেকসুর খালাস করে আদালত।
