আজকের দিনেভারতরাজনীতি

Supreme Court : জোড়াফুল যুদ্ধে সুপ্রিম কোর্টে বড় মোড়, নথি জমা দিতে ১০ দিন সময় পেল ঋত তৃণমূল

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচনের (Supreme Court) মুখে জোড়াফুল প্রতীক নিয়ে জটিলতা অব্যাহত। সুপ্রিম কোর্টে তৃণমূলের নাম ও প্রতীকের মালিকানা সংক্রান্ত মামলায় বড় মোড়। নথি জমা দিতে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে (Supreme Court) আরও ১০ দিন সময় দিল শীর্ষ আদালত। গত শুনানিতে আদালত কালীঘাট তৃণমূল এবং ঋত তৃণমূল, উভয় পক্ষকেই নথি ও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সোমবার ছিল তার শেষ দিন। কালীঘাট শিবির সময়মতো নথি জমা দিলেও, (Supreme Court) ঋত শিবির জমা দিতে ব্যর্থ হয়।

 

এদিন আদালতে ঋত শিবিরের আইনজীবী আবেদন করেন, (Supreme Court) দুর্গাপুজোর কারণে স্ট্যাম্প পেপার পাওয়া যায়নি, তাই নথি প্রস্তুত করতে আরও দুই সপ্তাহ সময় প্রয়োজন। কালীঘাটের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Supreme Court) এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ঋত তৃণমূলকে ১০ দিন সময় মঞ্জুর করে এবং পালটা হলফনামা জমা দিতে কালীঘাটকেও আরও ১০ দিন সময় দেয়। (Supreme Court) অর্থাৎ সব মিলিয়ে ২০ দিন।

 

উল্লেখ্য, বিধানসভা ভোটের পর তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরে। ৬ অক্টোবর উপনির্বাচনের (Supreme Court) আগে নির্বাচন কমিশন অস্থায়ী ব্যবস্থা হিসেবে কালীঘাট শিবিরকে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘ফুটবলার’ প্রতীক এবং ঋত শিবিরকে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘খাম’ প্রতীক বরাদ্দ করে। তবে আসল প্রতীক (Supreme Court) ‘ঘাসের উপর জোড়াফুল’ কার হবে, তা নিয়েই সুপ্রিম কোর্টে লড়াই চলছে।

 

এদিনই আবার বিস্ফোরক অভিযোগ আনেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, (Supreme Court) কালীঘাট শিবির ২৫ অক্টোবর চার্টার্ড ফ্লাইটে নথি দিল্লি পাঠিয়েছে। অন্যদিকে তাঁর কর্মীরা ২৪ অক্টোবর সড়কপথে ট্রাকে করে নথি নিয়ে দিল্লি রওনা দেন। সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ হরিয়ানায় তাঁদের ট্রাক আটকে নথি ছিনতাইয়ের (Supreme Court) চেষ্টা করা হয়। যদিও তাঁর কর্মীরা সেই চেষ্টা রুখে দিয়েছেন। এক্স হ্যান্ডলে ঋতব্রত কটাক্ষ করে লেখেন, ‘চার্টার্ড সংস্কৃতি ও তৃণমূল স্তরের মধ্যে একটা ছোটখাটো যুদ্ধ হয়ে গেল। সবসময় গায়ের জোরে সবকিছু লুটের চেষ্টা সফল হয় না।’ (Supreme Court) ফলে পুরভোটের আগে জোড়াফুল প্রতীক নিয়ে চূড়ান্ত ফয়সালা আরও পিছিয়ে গেল। আদালতের পরবর্তী নির্দেশের দিকেই তাকিয়ে দুই শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *