আজকের দিনেবাংলার আয়না

Buxa Tiger Reserve : এক মাসও টিকল না! বক্সা ছেড়ে অসমে পাড়ি বিহারের বাঘিনীর, তল্লাশিতে বন দপ্তর

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বক্সায় বাঘ ফেরানোর স্বপ্নে ধাক্কা (Buxa Tiger Reserve)। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে হারকিউলিস বিমানে উড়িয়ে আনা ৩ বছরের বাঘিনী এক মাসের মধ্যেই বক্সা ছেড়ে পাড়ি দিল অসমে। বক্সা টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বাড়াতে বড় উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার (Buxa Tiger Reserve)। তারই অঙ্গ হিসেবে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ৩ বছর বয়সী একটি বাঘিনীকে বিশেষ হারকিউলিস বিমানে করে নিয়ে আসা হয়। কড়া নিরাপত্তা ও সমস্ত প্রোটোকল মেনে গত ২ অক্টোবর তাকে বক্সার গভীর জঙ্গলে ছাড়া হয়। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Buxa Tiger Reserve) এবং কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। আশা করা হয়েছিল, এই বাঘিনীর হাত ধরেই বক্সায় ফের বাঘের স্থায়ী বসতি গড়ে উঠবে।

 

কিন্তু এক মাসও কাটল না, ভেস্তে গেল সেই পরিকল্পনা (Buxa Tiger Reserve)। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কুমারগ্রামের রায়ডাক নদী পেরিয়ে বাঘিনীটি সোজা চলে গিয়েছে অসমের রাইমোনা জাতীয় উদ্যানে। রেডিও কলারের মাধ্যমে তার লোকেশন ট্র্যাক করেই এই খবর নিশ্চিত হয়েছে বন দপ্তর। (Buxa Tiger Reserve) খবর পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বক্সা টাইগার রিজার্ভের একটি বিশেষ ট্র্যাকিং দল ইতিমধ্যেই অসমে পৌঁছে গিয়েছে। শুধু বক্সা নয়, মানস এবং কাজিরাঙা টাইগার রিজার্ভ থেকেও অভিজ্ঞ বন (Buxa Tiger Reserve) আধিকারিকরা রাইমোনায় পৌঁছেছেন।

 

এ বিষয়ে রাইমোনা জাতীয় উদ্যানের ডিএফও মুস্তাফা আলি আহমেদ বলেন, (Buxa Tiger Reserve) “বক্সা থেকে বাঘিনী রাইমোনাতে এসেছে, এটা সত্যি। বক্সার অফিসাররাই ওর লোকেশন ট্র্যাক করে নজরদারি রাখছে। এই মুহূর্তে ও ঠিক কোন এলাকায় আছে, তা বলা সম্ভব নয়।” বন দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, যে দলটি বাঘিনীর উপর নজর রাখছে, সেই দলে ট্র্যাঙ্কুলাইজার মাস্টারও রয়েছেন। (Buxa Tiger Reserve) প্রশ্ন উঠছে, তাহলে কি ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনীকে কাবু করে ফের বক্সায় ফিরিয়ে আনা হবে? যদিও এই বিষয়ে বক্সার ফিল্ড ডিরেক্টর কুমার বিমল স্পষ্ট করে কিছু বলেননি। তিনি শুধু জানিয়েছেন, “অসমে আমাদের দল রয়েছে। বাঘিনীর উপর নজর রাখা হচ্ছে।” (Buxa Tiger Reserve) সাধারণত বাঘ লোকালয়ে ঢুকে পড়লে তাকে উদ্ধার করার জন্যই দলে ট্র্যাঙ্কুলাইজার মাস্টার রাখা হয়।

 

উল্লেখ্য, এর আগেও অসম থেকে পরিযায়ী বাঘ বক্সায় এসেছে, (Buxa Tiger Reserve) ক্যামেরা ট্র্যাপে ছবিও ধরা পড়েছে, কিন্তু কেউই স্থায়ীভাবে থাকেনি। আটের দশকে বক্সায় ২০টি বাঘ থাকার নজির থাকলেও এখন বাঘশূন্য হওয়ার পথে এই জঙ্গল। বিহারের বাঘিনীর এই অসম যাত্রা বক্সায় বাঘ পুনর্বাসন প্রকল্প নিয়ে বড় প্রশ্ন তুলে দিল (Buxa Tiger Reserve)। কেন বাঘ বক্সায় থাকতে চাইছে না, বাসস্থান, শিকার এবং নিরাপত্তায় কোনও খামতি রয়েছে কি না, তা নিয়ে এখন চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। আপাতত রাইমোনাতেই কড়া (Buxa Tiger Reserve) নজরদারিতে রয়েছে বাঘিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *