আজকের দিনেবিশ্ব

JAPAN SPACE MISSION : মঙ্গলের ‘রহস্যময় চাঁদ’ ফোবোসে এই প্রথম মহাকাশযান, ইতিহাস গড়ার স্বপ্নে জাপান

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- লাল গ্রহের রহস্য ভেদ করতে বড় (JAPAN SPACE MISSION) পদক্ষেপ জাপানের। মঙ্গলের দুই চাঁদের অন্যতম ফোবোস থেকে মাটি আনতে সফলভাবে উৎক্ষেপণ করল তাদের ঐতিহাসিক মার্টিয়ান মন্স এক্সপ্লোরেশন (MMX) মহাকাশযান। গত মঙ্গলবার, (JAPAN SPACE MISSION) ২০ অক্টোবর জাপানের স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ তানেগাশিমা স্পেস সেন্টার থেকে H3 রকেটে করে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এই মিশন সফল হলে তা মানবজাতির মহাকাশ-ইতিহাসে নতুন (JAPAN SPACE MISSION) অধ্যায় রচনা করবে।

 

মঙ্গলের দুটি চাঁদ – ডিমোস ও ফোবোস (JAPAN SPACE MISSION)। এর মধ্যে ফোবোসই জাপানের নজরে। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের আগস্টে মঙ্গলের কক্ষপথে পৌঁছবে যানটি। সেখানে ‘আইডেফিক্স’ নামের একটি ছোট্ট রোভার ফোবোসের মাটিতে (JAPAN SPACE MISSION) নেমে খনন চালাবে এবং নমুনা সংগ্রহ করবে। ২০৩১ সাল নাগাদ প্রায় ১০ গ্রাম মাটি নিয়ে পৃথিবীতে ফিরে আসার কথা যানটির।

 

উল্লেখ্য, গত ৫০ বছরে নাসা ৯টি (JAPAN SPACE MISSION) মহাকাশযান মঙ্গলে সফলভাবে নামিয়েছে, ২০২১ সালে মঙ্গল ছুঁয়েছে চিনও। কিন্তু আজ পর্যন্ত কেউ ফোবোস বা ডিমোসে অবতরণ করতে পারেনি, নমুনা আনা তো অনেক দূরের কথা। এমনকী নাসাও এখনও মঙ্গলের মাটি (JAPAN SPACE MISSION) পৃথিবীতে ফিরিয়ে আনতে পারেনি।

 

তাই ফোবোস থেকে মাত্র ১০ গ্রাম (JAPAN SPACE MISSION) মাটি এলেও তা হবে যুগান্তকারী। এই নমুনা থেকেই জানা যাবে মঙ্গলের চাঁদের জন্মরহস্য এবং সৌরজগতের উৎপত্তি সম্পর্কে নতুন তথ্য, যা ভবিষ্যৎ মহাকাশ গবেষণাকে (JAPAN SPACE MISSION) নতুন দিশা দেখাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *