আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Madan Mitra : ‘চালের মধ্যে কাঁকর বেশি’, বিজয়ায় কাঁকর বাছতে বাছতে রাজনীতিকেই বাদ দিতে চান মদন!

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিজয়ার আবহে আচমকা অবসরের সুর কামারহাটির বিধায়ক (Madan Mitra) মদন মিত্রের গলায়। চোখের জলে জানালেন, চালের কাঁকর বাছতে গিয়ে এবার গোটা রাজনীতিটাকেই বাদ দিতে চান তিনি।মদনের কথায়, “এখন চালের মধ্যে কাঁকর বেশি। তেমনই রাজনীতিতেও অধার্মিক-অনৈতিক লোক বেশি। (Madan Mitra) আমি এই রাজনীতিকে ঘৃণা করি এবং রাজনীতিক হিসেবে নিজের প্রতিও আমার ঘৃণা হয়।”

 

তাঁর আক্ষেপ, জীবনে প্রথমবার (Madan Mitra) বিজয়ায় ভোটারদের কাছে যেতে পারেননি নিরাপত্তার ভয়ে। “আমাকে খুনের চেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। এবার যাব, তাতে যদি মৃত্যু আসে, তাও ভালো। বন্দুক নিয়ে খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে,” (Madan Mitra) বলেন তিনি। একদা মমতার ‘কালারফুল বয়’ এখন ক্লান্ত। নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে মদন বলেন, “আমি কনফিউসড। আমি রাজনীতিতে খুব ক্লান্ত। মনে হয় মানুষের সঙ্গে বেইমানি করছি, মিথ্যে বলছি।” আবেগে গলা ধরে আসে, (Madan Mitra) চোখে জল চিকচিক করে।

 

ঋতব্রত শিবিরে যোগ দেওয়া (Madan Mitra) প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভুলের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। ঈশ্বর ছাড়া কেউ কাউকে আশ্রয় দিতে পারে না। এই পুজোয় সেটা বুঝে নিয়েছি।” পাশাপাশি মমতা ও শুভেন্দু দু’জনকেই বিজয়ার শ্রদ্ধা ও ভালবাসা (Madan Mitra) জানান তিনি। সামনে পুরভোট, তার আগে মদনের এই ‘কাঁকর-তত্ত্ব’ ও অবসর-বার্তা রাজনৈতিক মহলে নতুন জল্পনা উস্কে দিয়েছে (Madan Mitra)। কালারফুল বয় সত্যিই রঙ হারাচ্ছেন, নাকি এটাও তাঁর আর এক ‘ডায়লগবাজি’, তা সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *