আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Narendra Modi : ‘শ্রীহরিকোটাতেও এতবার রকেট ওড়ে না’, রাহুলকে নিশানা করে কংগ্রেসকে খোঁচা মোদির

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সম্মেলনে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নাম না করেও রাহুল গান্ধীকে ‘ফেলড প্রোডাক্ট’ বলে কটাক্ষ করে কংগ্রেসকে বিঁধলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “যেখানে বিশ্ব এক নতুন শৃঙ্খলা খুঁজছে, সেখানে এদেশে এমন কিছু মানুষ আছেন, যাঁরা বিশৃঙ্খলার স্বপ্ন দেখছেন।” এরপরই তাঁর (Narendra Modi) প্রশ্ন, কংগ্রেস আর কতদিন একটা ‘ফেলড প্রোডাক্ট’ বাজারে আনার চেষ্টা চালিয়ে যাবে।

 

মোদির কথায়, “আমি জানি না, নিজেদের ব্যর্থ পণ্যটিকে বাজারে (Narendra Modi) সফল করে তোলার জন্য কংগ্রেস আর কতবার দেশকে ঝুঁকির মুখে ফেলবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রেও হয়তো (Narendra Modi) ততবার রকেট উৎক্ষেপণের চেষ্টা হয় না, যতবার কংগ্রেস তাদের নেতাকে প্রতিষ্ঠিত করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।”

 

তিনি আরও বলেন, “কংগ্রেস যা (Narendra Modi) খুশি করতে পারে, কিন্তু তারা ভারতের সুনাম ও অর্জনকে ঝুঁকির মুখে ফেলছে। দলটি নিজেদের ধ্বংস করতে যা খুশি করতে পারে, তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু একটি পরিবারকে ব্যর্থতার কলঙ্ক থেকে বাঁচাতে গিয়ে কংগ্রেস এখন ভারতের অর্জন, মহিমা এবং উন্নয়নকে (Narendra Modi) বিপন্ন করে তুলছে।”

 

আক্রমণ শানিয়ে মোদি বলেন, (Narendra Modi) “আঙুর ওদের কাছে এতই টক হয়ে গিয়েছে যে, এখন সেই আঙুরগাছটিকেই ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস। আজ যখন বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, তখন বিশ্বের সামনে ভারতের (Narendra Modi) একটি বলিষ্ঠ ভাবমূর্তি তুলে ধরা প্রয়োজন। অথচ এই মানুষগুলি কেবল দেশের সুনাম নষ্ট করতেই আগ্রহী।”

 

বিদেশে গিয়ে ভারতের বদনাম করা এবং বিদেশিদের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানানোর অভিযোগও (Narendra Modi) তোলেন তিনি। তাঁর দাবি, কংগ্রেস পরজীবী হয়ে উঠেছে এবং ‘দিমাগি নকশাল’রা কংগ্রেসের মন দখল করে নিয়েছে। ভাষণে সরাসরি রাহুল গান্ধীর নাম না নিলেও প্রধানমন্ত্রীর নিশানা যে তাঁর দিকেই ছিল, তা স্পষ্ট বলেই (Narendra Modi) মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *