আজকের দিনেভারতরাজনীতি

Deepak Calls A Halt : যন্তর মন্তরে গ্রেপ্তারির পর ইউ-টার্ন! দিওয়ালি পর্যন্ত বিক্ষোভে ইতি টানলেন ‘ককরোচ’ দীপক !

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। সেই আন্দোলনে দলের দুই মুখ গ্রেপ্তার হওয়ার পর এবার বড় সিদ্ধান্ত নিলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক ওরফে ‘ককরোচ’ দীপক।(Deepak Calls A Halt)

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, অর্থাৎ এসআইআর নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই দিল্লির যন্তর মন্তরে বড় বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং অন্যান্য বিরোধী দলগুলি। তাদের মূল অভিযোগ ছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। অভিযোগ, এসআইআর-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এই ইস্যুতেই যন্তর মন্তরে জমায়েতের ডাক দেওয়া হয়।(Deepak Calls A Halt)

কিন্তু বিক্ষোভ চলাকালীনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত ১৩ অক্টোবর দিল্লি পুলিশ সিজেপির দুই অন্যতম পরিচিত মুখ সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বেআইনি জমায়েত এবং উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আনা হয়। আদালতের নির্দেশে তাদের পাঠানো হয় তিহার জেলে। পরে তাদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আরও বাড়ানো হয়েছে।

দলের দুই সক্রিয় সদস্যের গ্রেপ্তারির পর স্বাভাবিকভাবেই চাপে পড়ে সিজেপি। সমর্থকদের মধ্যে ক্ষোভ এবং পরিবারের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। এই পরিস্থিতিতেই মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিমে আসেন সিজেপি প্রধান অভিজিৎ দীপক।

লাইভে তিনি স্পষ্ট জানান, গত কয়েকদিনের রাজনৈতিক টানাপোড়েনে সমর্থক এবং তাদের পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। অনেকের বাড়িতেই পুলিশি জিজ্ঞাসাবাদ বা নজরদারির ভয় তৈরি হয়েছে। এই অবস্থায় উৎসবের মরসুমে আর কোনও ঝুঁকি নিতে চান না তিনি। তাই আগামী দিওয়ালি পর্যন্ত দলের সমস্ত প্রতিবাদ, বিক্ষোভ এবং রাস্তায় নামার কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

ভিডিও বার্তায় তিনি সমর্থকদের বলেন, “এই কটা দিন আন্দোলন থেকে বিরতি নিন। পরিবারের সঙ্গে সময় কাটান। নিজেদের প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটান।”(Deepak Calls A Halt)

একই সঙ্গে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, অনেকে তার এই আবেগপ্রকাশ নিয়ে কটাক্ষ বা ট্রোল করতে পারেন, কিন্তু সৌরভ ও আশুতোষ তার কাছে পরিবারের মতো। তাদের প্রতি ভালবাসা এবং যত্ন থেকেই এই মানসিক টান অনুভব করছেন। তিনি আরও বলেন, সৌরভ ও আশুতোষ এই কঠিন সময়েও মহাত্মা গান্ধীর দেখানো অহিংসার পথেই হাঁটছেন। জেলে থেকেও তারা শান্তিপূর্ণ প্রতিবাদের বার্তা দিচ্ছেন।

শেষে দীপক বলেন, “সৌরভ ও আশুতোষের এই ত্যাগ বৃথা যাবে না। প্রকৃত শক্তি থাকে ত্যাগে। সমস্ত বাধা পেরিয়ে ওরা যখন হাসিমুখে বাইরে বেরিয়ে আসবে, তখন গোটা দেশ তাঁদের সম্মান জানাবে।” আপাতত দিওয়ালি পর্যন্ত আন্দোলনে বিরতি দিয়ে সমর্থকদের মনোবল ধরে রাখারই বার্তা দিলেন ‘ককরোচ’ দীপক।(Deepak Calls A Halt)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *