আজকের দিনেবাংলার আয়না

BANKURA : বাঁকুড়ায় নৃশংসতা! স্ত্রীকে বলি দিয়ে ঠাকুর থানে মুন্ডু, বাবাকে কোপ, কাটারি হাতে গ্রামে আতঙ্ক

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:– বাঁকুড়ার সোনামুখীতে চাঞ্চল্যকর ঘটনা (BANKURA) । স্ত্রীকে বলি দিয়ে তার কাটা মুন্ডু বাড়ির ঠাকুর থানে রেখে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এরপর নিজের বাবার উপরও হামলা চালায় অভিযুক্ত। ঘটনার পর কাটারি হাতে গ্রামে ঘুরে বেড়াতে থাকায় তীব্র আতঙ্ক ছড়ায় দামোদর নদের চরের লাল বাবা মানাচর এলাকায় (BANKURA) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মঙ্গল চৌধুরী। সোমবার রাতে প্রথমে নিজের আঙুল কাটেন তিনি। এরপর বাড়ির ভিতরে স্ত্রী রুম্পা চৌধুরী (৩৯)-কে বলি দেন বলে অভিযোগ (BANKURA) । স্ত্রীর দেহ থেকে মুন্ডু আলাদা করে তা বাড়ির ঠাকুর থানে ত্রিশূলের সামনে রেখে দেন।

এরপরই বাবা রাজেন্দ্র চৌধুরী (৬০-এর ঊর্ধ্বে)-র উপর কাটারি নিয়ে হামলা চালান বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

এই ঘটনার পর কাটারি হাতে গোটা গ্রামে ঘুরে বেড়াতে থাকেন মঙ্গল। আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। অভিযুক্তকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, স্বামী-স্ত্রী দুজনেই নিয়মিত বাড়ির মন্দিরে পুজো-অর্চনা করতেন। বাড়িতে এক তান্ত্রিকের যাতায়াতও ছিল। এই নৃশংসতার নেপথ্যে অন্ধবিশ্বাস রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

একই পরিবারের দুজনের মৃত্যুতে শোক ও আতঙ্কের পরিবেশ গোটা এলাকায়। কী কারণে এই ঘটনা, তার উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *