আজকের দিনেগ্রীন রুমবাংলার আয়না

Tiger Shroff : টাইগার শ্রফকে খুনের চেষ্টার ঘটনায় ,কোটা স্টেশন থেকে পাকড়াও ৩ শুটার

কিউ ইন্ডিয়া বাংলা, কোটা:- অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় উদ্বেগে বলিউড (Tiger Shroff)। সালমান খানের পর এবার টার্গেটে টাইগার। অভিনেতাকে খুনের চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে সফর করার সময়ে ধরা পড়ে তারা। ধৃতদের মধ্যে দু’জন হরিয়ানার বাসিন্দা, (Tiger Shroff) অন্য আর এক জন মহারাষ্ট্রের। তিন জনেরই যোগ রয়েছে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে, এমনটাই দাবি তদন্তকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে কোটা স্টেশনে অভিযান চালায় পুলিশ। ট্রেনে তল্লাশি চালিয়ে তিনজনকে (Tiger Shroff) আটক করা হয়।

 

সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তকারীদের প্রাথমিক অনুমান, (Tiger Shroff) এই হামলার নেপথ্যে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা। হামলা চালানোর আগে টাইগারের গতিবিধির উপর নজর রেখেছিল তারা। অভিনেতার (Tiger Shroff) প্রতিদিনের রুটিন সম্পর্কে খোঁজখবর নিয়ে তার পরেই হামলার ছক কষা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

 

সূত্রের খবর, প্রতি রবিবার জুহুর ফুটবল (Tiger Shroff) মাঠে যান টাইগার। সেই অভ্যাসের কথা জানত অভিযুক্তেরা। অভিনেতার গতিবিধির উপর নজর রেখে রবিবার মাঠ থেকে গাড়িতে ফেরার সময়ে তাঁকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল (Tiger Shroff) বলে অনুমান তদন্তকারীদের।

 

গুলি চালানোর পরে পালানোর জন্যও (Tiger Shroff) আগে থেকেই ছক কষে রেখেছিল আততায়ীরা। অভিযোগ, মুম্বইয়ের ভিলে পারলে ও আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায় তারা। পরে আন্ধেরি পশ্চিম রেল স্টেশনের কাছে মোটরবাইকটি ফেলে রেখে বরিভলীর দিকে যাওয়ার ট্রেনে ওঠে। প্রাথমিক ভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (Tiger Shroff) তদন্তকারীদের অনুমান, পুলিশের চোখে ধুলো দিতে মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাতেও ঢুকে পড়েছিল অভিযুক্তেরা। তাদের গতিবিধি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

এর আগেও বলিউডের একাধিক তারকা লরেন্স গ্যাংয়ের (Tiger Shroff) নিশানায় এসেছেন। সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা এখনও তাজা। এবার টাইগারের উপর হামলার ঘটনায় ফের প্রশ্নের মুখে তারকাদের নিরাপত্তা (Tiger Shroff)। ধৃতদের জেরা করে গোটা চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *