Weather : অষ্টমীতে নেই বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গে নির্বিঘ্নে ঠাকুর দেখা, কী জানাল হাওয়া অফিস?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- প্রথম সপ্তমীর ঝড়বৃষ্টির বিপর্যয় কাটিয়ে স্বস্তি (Weather)। অষ্টমীতে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফলে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে নির্বিঘ্নে চলবে ঠাকুর দেখা। আবহাওয়া দফতর সূত্রে খবর, অষ্টমী অর্থাৎ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত (Weather) পরিষ্কার বা আংশিক মেঘলা থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে অষ্টমীতে: (Weather)
কলকাতা: আকাশ আংশিক মেঘলা। দিনের (Weather) সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রির আশপাশে থাকবে। সকালে রোদে হালকা অস্বস্তি থাকবে।
উপকূলের জেলা (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর): দ্বিতীয় সপ্তমীতে ছিটেফোঁটা (Weather) বৃষ্টি হলেও অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে।
পশ্চিমের জেলা (ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান): আকাশ পরিষ্কার। তাপমাত্রা (Weather) স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি বেশি থাকতে পারে। ঝাড়গ্রামে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি।
উত্তরবঙ্গ: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে (Weather) রবিবার সামান্য বৃষ্টি হলেও অষ্টমী থেকে সেখানেও বৃষ্টি বন্ধ। আপাতত ঠান্ডার কোনও সম্ভাবনা নেই। শনিবার দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উলুবেড়িয়ায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস (Weather)। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। ফলে অষ্টমীর দিন বৃষ্টির চিন্তা ছাড়াই দিনভর এবং রাতভর প্রতিমা দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। তবে বেলা বাড়লে গরমে (Weather) অস্বস্তি হতে পারে।
