Bikash Ranjan : ফোনে হুমকি, মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিকাশরঞ্জন ভট্টাচার্য
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বাড়িতে হামলার পর এবার সরাসরি ফোনে হুমকির অভিযোগ! (Bikash Ranjan) প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর দ্বারস্থ হলেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। (Bikash Ranjan) সোশাল মিডিয়ায় পোস্ট করে গোটা ঘটনা জানিয়েছেন তিনি।জানা গিয়েছে, গতকাল রাত ১০টা ৪৭ মিনিটে একটি অচেনা নম্বর থেকে ফোন পান বিকাশরঞ্জন ভট্টাচার্য। দল ও পেশার কাজে বহু মানুষ প্রতিদিন তাঁকে ফোন করেন। (Bikash Ranjan) স্বাভাবিকভাবেই অচেনা নম্বর হলেও তিনি ফোন রিসিভ করেন।
ওপ্রান্তে ছিলেন সুকান্ত মণ্ডল নামে এক যুবক বলে দাবি আইনজীবীর (Bikash Ranjan)। ফেসবুক পোস্টে বিকাশবাবু লেখেন, ‘ফোনে আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুনের হুমকি দিলেন। আমার প্রয়াত মা সম্বন্ধে কুৎসিত ইঙ্গিত করলেন। ঐ ধরনের কুৎসিত ইঙ্গিত তাঁদের সহজাত বলেই মনে করি।’ সেই পোস্টেই তিনি আরও (Bikash Ranjan) লেখেন, ‘মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এ ব্যাপারে কী ব্যবস্থা নেন সেটা দেখার অপেক্ষায় রইলাম। প্রয়োজন হলে আত্মরক্ষার অধিকার কার্যকর করব।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan) বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেই সময়ও সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি। একটি বিশেষ মতাদর্শের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। তার প্রেক্ষিতে রাজ্যের একাধিক থানায় বর্ষীয়ান আইনজীবীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এই ইস্যুতে খোদ মুখ্যমন্ত্রী আইনজীবীকে নিশানা করেছিলেন। পোস্ট ডিলিট করার নির্দেশ দিয়েছিলেন। অমান্য করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই নির্দেশ পালন করেননি বিকাশরঞ্জন। বহাল রেখেছিলেন তাঁর অবস্থান। (Bikash Ranjan) এবার ফের একই ধরনের অভিযোগ সামনে আনলেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।ফের হুমকির অভিযোগ প্রকাশ্যে আসায় জোর বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ (Bikash Ranjan) প্রশাসন এই ঘটনায় কী পদক্ষেপ করে, সেদিকেই এখন নজর সকলের।
