আজকের দিনেভারতরাজনীতি

Jantar Mantar : যন্তর মন্তরে বিশৃঙ্খলার চেষ্টা ককরোচদের, আইন ভেঙে ঢুকে পড়ায় আটক সৌরভ-আশুতোষরা

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- নিষেধাজ্ঞা সত্ত্বেও যন্তর মন্তরে জোর করে ঢুকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা ককরোচ (Jantar Mantar) জনতা পার্টির। পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করায় ফের আটক করা হল সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা-সহ একাধিক নেতাকে (Jantar Mantar) । সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, যন্তর মন্তরকে আর প্রতিবাদস্থল হিসাবে ব্যবহার করা যাবে না। দিল্লি পুলিশ প্রতিবাদের জন্য রামলীলা (Jantar Mantar) ময়দান-সহ তিনটি বিকল্প জায়গার ব্যবস্থা করেছে। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মঙ্গলবার ভোরবেলাই যন্তর মন্তরে পৌঁছে যায় ককরোচ জনতা পার্টি।

 

অভিজিৎ দীপকের পোস্ট করা ভিডিওতেই দেখা যাচ্ছে, কীভাবে জাতীয় পতাকার আড়ালে স্লোগান দিতে দিতে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড (Jantar Mantar) টপকাচ্ছেন সৌরভ-আশুতোষরা। প্রশাসনের অনুমতি ছাড়াই এভাবে জোর করে প্রবেশ করা যে আইন বিরুদ্ধ, তা জেনেও ইচ্ছাকৃতভাবে (Jantar Mantar) এই নাটক করা হয়েছে বলে অভিযোগ।

 

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রস্তুতি চলছে। (Jantar Mantar) এর আগেও নিট থেকে শুরু করে একাধিক ইস্যুতে যন্তর মন্তরে ভাইরাল হওয়ার চেষ্টা করেছে এই দল। এবার নিষিদ্ধ ঘোষণার পরদিনই একই জায়গায় (Jantar Mantar) গিয়ে নিজেদের প্রচারের আলোয় আনার চেষ্টা করলেন তাঁরা। রামলীলা ময়দানের মতো বৈধ বিকল্প থাকা সত্ত্বেও কেন বারবার নিষিদ্ধ যন্তর মন্তরেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা? শুধুমাত্র ভাইরাল হওয়ার লোভেই আইন ভাঙছে ককরোচরা, (Jantar Mantar) এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *