Rahul Gandhi : পৌঁছতেই পারলেন না সময়ে, তার উপর পিটিশনে ১৪ ত্রুটি – সুপ্রিম কোর্টে অস্বস্তিতে রাহুল
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- এসআইআরের মাধ্যমে ভোট চুরি হয়েছে, (Rahul Gandhi) এই অভিযোগে সোমবার পদযাত্রা করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু সেই পিটিশনেই ১৪টি ত্রুটি রয়েছে বলে সোমবার রাতে জানাল শীর্ষ আদালত। এমনকি পিটিশন বাবদ নির্ধারিত কোর্ট ফিতেও ২২০ টাকার ঘাটতি রয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের (Rahul Gandhi) রেজিস্ট্রি।
রেজিস্ট্রির তরফে জানানো হয়েছে, পিটিশনের সঙ্গে নির্দিষ্ট কিছু আইনি নথি সংযুক্ত নেই, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Rahul Gandhi) পরিচয়পত্রের প্রতিলিপি স্পষ্ট নয়। কিছু নথির হরফের আকার অত্যন্ত ক্ষুদ্র, দু’টি নির্দিষ্ট নথির রঙিন প্রতিলিপি জমা দেওয়া হয়নি। এছাড়াও অস্পষ্ট লেখা, পৃষ্ঠা বাদ পড়া, আঞ্চলিক ভাষায় লেখা পৃষ্ঠা এবং কয়েকটি পৃষ্ঠার নম্বরের অসঙ্গতির কথা উল্লেখ করা হয়েছে। রেজিস্ট্রি খাড়গের পরিচয়পত্রের (Rahul Gandhi) একটি স্পষ্ট ও পাঠযোগ্য প্রতিলিপি চেয়েছে। ৩ থেকে ১১ নম্বর পর্যন্ত আবেদনকারীদের ক্ষেত্রে ‘ওকালতনামা’ জমা না দেওয়ার বিষয়টিও উল্লেখ (Rahul Gandhi) করা হয়েছে।
রাহুলদের পিটিশনে নির্বাচন কমিশনের (Rahul Gandhi) এসআইআর ও অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে দশ ধরনের প্রতিকার চাওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্থগিতাদেশ। দাবি করা হয়েছে, আগাম নোটিস না দিয়ে এবং বক্তব্য জানানোর সুযোগ না দিয়ে যেন কোনও ভোটারের নাম বাদ দেওয়া না হয়। (Rahul Gandhi) পঞ্জাব-সহ যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন আসন্ন, সেখানে যোগ্য ভোটাররা যাতে শেষ তারিখ পর্যন্ত নাম তোলার সুযোগ পান, তা নিশ্চিত করতে হবে। বুথভিত্তিক বাদ পড়া ভোটারদের নাম, কারণ, লিঙ্গ ও বয়সের পরিসংখ্যান প্রকাশ এবং যোগ্য (Rahul Gandhi) ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্তির ব্যবস্থা চালুর আবেদনও করা হয়েছে।
প্রসঙ্গত, রাজপথে প্রবল জনস্রোতের কারণে বিকেল সাড়ে চারটের মধ্যে (Rahul Gandhi)সুপ্রিম কোর্টে পৌঁছতে পারেননি রাহুল গান্ধী। তাঁর হয়ে পিটিশন দায়ের করেন আইনজীবী এস প্রসন্ন। সোমবার ‘ইন্ডিয়া’ জোটের বিশাল পদযাত্রায় রাহুল ছাড়াও ছিলেন মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব-সহ একাধিক বাম নেতা। রাহুলের পাশে হাঁটতে দেখা গিয়েছে (Rahul Gandhi)নেহা বোরাকেও।
