আজকের দিনেগ্রীন রুমবাংলার আয়না

Madhu Kambikar : অদ্ভুত সমাপতন! নানার মৃত্যুর ৪ দিনের মাথাতেই প্রয়াত পর্দার ‘মা’ মধু কাম্বিকর

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফের সিনেদুনিয়ায় দুঃসংবাদ! গত বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন নানা পাটেকর। ‘ক্রান্তিবীর’ অভিনেতার প্রয়াণে মায়ানগরীর (Madhu Kambikar) সেলেব পাড়ায় শোকের রেশ এখনও কাটেনি। এরমাঝেই দুঃসংবাদ! প্রয়াত নানা পাটেকরের পর্দার মা মধু কাম্বিকর। মারাঠি সিনেজগতে বহুল পরিচিত মুখ মধু কাম্বিকর (Madhu Kambikar)। নানা অভিনীত দুটি সিনেমায় তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

 

১৯৯৫ সালে ‘হাম দোনো’ এবং ১৯৯৭ সালে ‘যশবন্ত’ ছবিতে নানা পাটেকরের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম দোনো’ ছবিতে ঋষি কাপুর ও পূজা ভাটের পাশাপাশি নানা পাটেকর অভিনয় করেছিলেন (Madhu Kambikar)। সেই ছবিতেই অভিনেতার মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তবে উল্লেখ্য, বয়সে নানা পাটেকরের থেকে দু’বছরের ছোট হলেও তাঁর মায়ের চরিত্রে সাবলীলভাবে অভিনয় করেছিলেন মধু কাম্বিকর।গত ৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে না (Madhu Kambikar) ফেরার দেশে পাড়ি দিয়েছেন নানা। আর তার ঠিক চারদিনের মাথাতেই প্রয়াত মধু কাম্বিকর। বলিউড মাধ্যম সূত্রে খবর, সোমবার পুণেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। স্ট্রোক হওয়ার পর একাধিক (Madhu Kambikar) শারীরিক জটিলতায় ভুগছিলেন।

 

তিনি শুধু সিনেমার পর্দাতেই নয়, (Madhu Kambikar) মারাঠি থিয়েটার, টেলিভিশন এবং লোকশিল্পে বিশেষ করে তাঁর ‘লাবণী’ নৃত্যশৈলীর জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। একটা সময় মহারাষ্ট্রের লোকমঞ্চে লাবণী কুইন হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ‘হেচ মাঝা মাহের’, ‘জাপটলেলা’, ‘দেবু’ এবং ‘ইয়েউ কা ঘারাত’-সহ একাধিক জনপ্রিয় মারাঠি (Madhu Kambikar) ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে তিনি নিজের জাত চিনিয়েছেন। নানা পাটেকরের প্রয়াণে যখন গোটা দেশ শোকাহত, তখন মাত্র চারদিনের ব্যবধানে তাঁর পর্দার মায়ের চলে যাওয়া যেন এক অদ্ভুত সমাপতন। দুই প্রজন্মের দুই শিল্পীর এভাবে একে একে চলে যাওয়ায় সিনে-দুনিয়ায় নেমে এসেছে গভীর (Madhu Kambikar) শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *