আজকের দিনেখেলাভারত

Rohit-Kohli : ১০০ বছরের সম্পর্কে পদ্ম-মাওরির মেলবন্ধন, রো-কো’কে রুখতে দুই দলে ভাগ কিউয়িরা

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ভারতের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য অভিনব সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড (Rohit-Kohli)। এক সিরিজের জন্য ঘোষণা করা হল দুটো আলাদা দল। ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজেই ফের একসঙ্গে মাঠে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। ৪ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ভারত-নিউজিল্যান্ড ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ অকল্যান্ডে। এই সিরিজে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন (Rohit-Kohli) মিচেল স্যান্টনার।

 

প্রথম তিনটি ওয়ানডের জন্য কিউয়িরা পূর্ণ শক্তির দল (Rohit-Kohli) নামাচ্ছে। দলে আছেন ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, রাচীন রবীন্দ্র, টম ল্যাথাম, ড্যারিল মিচেলের মতো তারকারা। কিন্তু শেষ দুই ম্যাচে এই তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় সুযোগ পাচ্ছেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট, লকি ফার্গুসনের মতো ক্রিকেটাররা। স্যান্টনার ও মিচেল ব্রেসওয়েল (Rohit-Kohli) অবশ্য দুই দলেই থাকছেন।

 

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? আসল কারণ টেস্ট সিরিজ। ১৯ নভেম্বর থেকে শুরু (Rohit-Kohli) হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে কিউয়িদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই টেস্ট দলের নিয়মিত সদস্যদের তিনটি ওয়ানডে খেলিয়ে লাল বলের প্রস্তুতিতে পাঠিয়ে দেওয়া হবে। কোচ জানিয়েছেন, টেস্ট ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, পাশাপাশি আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আগে রিজার্ভ বেঞ্চের শক্তিও দেখে নিতে চান তাঁরা। অন্যদিকে ভারতও শেষ দুই ম্যাচে অধিনায়ক (Rohit-Kohli) পরিবর্তন করতে পারে বলে জল্পনা রয়েছে। শুভমান গিলের বদলে দায়িত্ব যেতে পারে শ্রেয়স আইয়ারের হাতে।

 

এই সিরিজের আরেকটি বড় আকর্ষণ নিউজিল্যান্ডের (Rohit-Kohli) স্পেশাল জার্সি। ভারত-নিউজিল্যান্ড ক্রীড়া সম্পর্কের ১০০ বছর পূর্তি উপলক্ষে তৈরি এই জার্সিতে থাকছে দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন। জার্সিতে একসঙ্গে ফুটে উঠবে ভারতের জাতীয় ফুল পদ্ম এবং নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী মাওরি শিল্পকলা। বিশ্বকাপের আগে রোহিত-বিরাটদের ফর্ম পরীক্ষার মঞ্চ হিসেবে দেখা হচ্ছে এই সিরিজকে। কিউয়িদের (Rohit-Kohli) এই দুই দলের ছক রো-কো’র বিরুদ্ধে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *