Supreme Court : ইন্টারনেট বন্ধ, মেট্রো বন্ধ, ব্যারিকেড – দিল্লিতে স্বাভাবিক পরিষেবা ফেরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
কিউ ইন্ডিয়া বাংলা,নয়াদিল্লি :- ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা ও পরিষেবা (Supreme Court) বন্ধের অভিযোগে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। রবিবার বিশেষ শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ স্পষ্ট জানাল, শান্তিপূর্ণ প্রতিবাদে কাউকে বেআইনিভাবে আটক করা যাবে না এবং অবিলম্বে ইন্টারনেট, মেট্রো ও রেল (Supreme Court) পরিষেবা স্বাভাবিক করতে হবে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শনিবার দিল্লিতে বিক্ষোভের (Supreme Court) ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বিক্ষোভ ঠেকাতে রাজধানীকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করে দিল্লি পুলিশ। দিকে দিকে বসানো হয় ব্যারিকেড, ৪৫টি গুরুত্বপূর্ণ (Supreme Court) মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয়, বহু ট্রেন বাতিল করা হয় এবং যন্তর মন্তর সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন বলে (Supreme Court) অভিযোগ ওঠে।
এরপরই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। রবিবার তার শুনানিতে (Supreme Court) শীর্ষ আদালত পর্যবেক্ষণ দেয়, প্রতিবাদের অধিকার সবার আছে, কিন্তু আইন ভেঙে নয়। আদালত জানায়, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি হয়নি এমন এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের আটক করা যাবে না। শৃঙ্খলা বজায় রাখার জন্য জরুরি না হলে মেট্রো ও রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে এবং (Supreme Court) যানবাহন ও মানুষের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। প্রয়োজন না থাকলে ব্যারিকেড সরানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় দিল্লি পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেছে আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর দিল্লিতে ইন্টারনেট পরিষেবা (Supreme Court) চালু এবং ব্যারিকেড সরানোর প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে মান্যতা দিয়ে শীর্ষ আদালতের এই হস্তক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে (Supreme Court) ওয়াকিবহাল মহল।
