আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Dilip Ghosh : সর্বস্ব খুইয়ে দিল্লিতে মমতা! খবরে থাকতে বাংলাদেশের আন্দোলনেও যান, তোপ দিলীপের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে (Dilip Ghosh) মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা ও আটকের ঘটনায় কটাক্ষ দিলীপ ঘোষের। ‘আরশোলা’দের আন্দোলনের পিছনে বিদেশি ফান্ডিং ও রাষ্ট্রবিরোধী চক্রান্ত রয়েছে বলে দাবি করলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। রবিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকরা (Dilip Ghosh) তাঁকে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা ও আটক এবং ‘আরশোলা’দের আন্দোলন নিয়ে প্রশ্ন করেন।

 

জবাবে তীব্র কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, তৃণমূল (Dilip Ghosh) সম্পূর্ণভাবে মানুষের দ্বারা বর্জিত একটি দলে পরিণত হয়েছে। উদাহরণ টেনে তিনি বলেন, রেজিনগরের মতো আসন যা একসময় তৃণমূল-কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, সেখানে সাম্প্রতিক নির্বাচনে তৃণমূলের (Dilip Ghosh) দুই শিবির মিলিয়েও ৩ শতাংশ ভোটও পায়নি। এর থেকেই প্রমাণিত দলের অস্তিত্ব আজ তলানিতে। দিলীপের আরও দাবি, খবরে ভেসে থাকার জন্যই দিল্লিতে গিয়ে ধরনা দিচ্ছেন মমতা। শুধু দিল্লি নয়, বাংলাদেশে আন্দোলন হলেও প্রচারের আলোয় থাকতে (Dilip Ghosh) সেখানেও চলে যান তিনি। কিন্তু এতে দলের কোনও লাভ হবে না।

 

অন্যদিকে, ‘আরশোলা’ আন্দোলন নিয়ে বিস্ফোরক অভিযোগ (Dilip Ghosh) করেন তিনি। তাঁর দাবি, এই আন্দোলনের পিছনে বিদেশি ফান্ডিং কাজ করছে এবং এটি সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী শক্তির চক্রান্ত। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে (Dilip Ghosh) যন্তর মন্তর চত্বর দিনভর উত্তাল ছিল। পরিস্থিতি সামাল দিতে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করে পুলিশ। এই প্রসঙ্গে দিলীপ বলেন, “এরা এই রকম করতেই থাকে। সরকার ভরসা করতে পারবে না। ব্যবস্থা নেওয়া হয়েছে মানুষের স্বার্থে।”দিল্লিতে সর্বস্ব (Dilip Ghosh) খুইয়ে ধরনা দিয়েও তৃণমূলের কোনও রাজনৈতিক ফায়দা হবে না বলেই মনে করছেন দিলীপ ঘোষ। (Dilip Ghosh) তাঁর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *