Sean Banerjee : এবার ‘বিগ বস’-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে জল্পনায় শন ব্যানার্জী
কিউ ইন্ডিয়া বাংলা : এবার বাংলা ‘বিগ বস’ ওয়াইল্ড কার্ড এন্ট্রির লিস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা (Sean Banerjee)। তিন তিনটে ওয়াইল্ড কার্ডে বিগ বসের ঘরে প্রবেশ করেছে রাজবীর দে, জীতু কামাল এবং অনুষ্কা ঘোষ। এবার চার নম্বর ওয়াইল্ড কার্ডে তাহলে কে নিতে চলেছে এন্ট্রি? কানাঘুসো শোনা যাচ্ছে এবার বিগ বসে প্রবেশ করতে চলেছে শন ব্যানার্জী। যদিও এই মুহূর্তে মুখ বন্ধ রেখে শোয়ের সকল নির্মাতারা। এই মুহূর্তে (Sean Banerjee) বিগ বসের ঘরে কি চলছে সে বিষয় নখদর্পনে সকল দর্শকের। সিজন ২ এর ক্যামেরাবন্দি সকল মুহূর্তই কাঁপিয়ে বেড়াচ্ছে নেট দুনিয়া। এখন রাস্তা ঘাটে সকলের মুখে একটাই কথা তা হলো বিগ বস। যা উত্তাল করেছে সকল দর্শকমন্ডলীদের। প্রতিযোগীদের ভাব-ভালোবাসা থেকে বাকবিতণ্ডা সবই আছে দর্শকদের নজরে। এই রকম উত্তপ্ত পরিস্থিতে বিগ বসের ঘরে কি শন ব্যানার্জী (Sean Banerjee)!
বিগ বসের গ্র্যান্ড ওপেনিং- এর নাচ প্র্যাকটিস করতে গিয়ে (Sean Banerjee) পায়ে জোর চট পান অভিনেতা। এছাড়াও শোয়ের প্রথমের দিকের প্রোমোতেও লক্ষ্য করা গিয়েছে তাকে। কিন্তু তিনি পায়ে এতটাই গুরুতর ভাবে চট পান যার কারণে তাকে অস্ত্রোপচার (Sean Banerjee) করাতে হয়। জানা যাচ্ছে, এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এই পরিবেশেই ভাইরাসের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে তাকে নিয়ে চলা গুঞ্জন, শন ব্যানার্জী নাকি শেষমেশ ‘বিগ বস’ দূর্গে প্রবেশ (Sean Banerjee) করতে চলেছেন।
শোনা যাচ্ছে, শনের বিগ বসে আসার কারণ হল সৃজলা গুহ। (Sean Banerjee) স্টার জলসায় সম্প্রচারিত ধারাবাহিক ‘মন ফাগুন’-এ দেখা গিয়েছিল সৃজলা-শনের জুটি। ধারাবাহিক চলাকালীন তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু দুজনে সে বিষয়ে কোনো কথা বলেননি (Sean Banerjee)। উল্টে তারা তারা তাদের সম্পর্ককে বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছেন। সেই রেশ টেনে দর্শক মহলের একাংশ সৃজলা-শনকে এক ঘরে দেখতে চেয়েছেন। কিন্তু সমস্ত জল্পনা থামিয়ে দিয়েছে অভিনেতার উত্তর। তিনি (Sean Banerjee)বলেছেন – “না! আমি এই মুহূর্তে একটা গুরুতর চোট থেকে সুস্থ হয়ে ওঠার লড়াই চালাচ্ছি। তবে ফিরব, একেবারে অন্যরকমভাবে।”
