আজকের দিনেভারত

Jewar Airport : ২৫ বছর পূর্তিতে বিশেষ সম্মান, নয়ডার জেওয়ার বিমানবন্দর হচ্ছে মোদির নামে

কিউ ইন্ডিয়া বাংলা, নয়ডা:- গত ৭ অক্টোবর দেশসেবায় ২৫ বছর পার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Jewar Airport)। আর এই উপলক্ষে তাঁকে বিশেষ উপহার দিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নয়ডার জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের(Jewar Airport) নাম হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। শুক্রবার এই প্রস্তাবে সিলমোহর দিয়েছে যোগীর মন্ত্রিসভা। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা শুক্রবার নিজেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান যোগী আদিত্যনাথ। তাঁর সঙ্গে(Jewar Airport) ছিলেন দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক এবং শরিক দলের নেতৃত্বরা।

 

যোগী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনসেবার প্রশংসা(Jewar Airport) করে উত্তরপ্রদেশের মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। তিনি আরও বলেন, “মোদিজি উত্তরপ্রদেশের মাটি থেকেই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দেশসেবার ২৫ বছর পূর্ণ হয়েছে, এই উপলক্ষে (Jewar Airport)তাঁর নামে নয়ডার বিমানবন্দরের নামকরণ করা হবে।” প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ জেওয়ার বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন (Jewar Airport)করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চারটি পর্যায়ে নির্মিত হতে চলা এই বিমানবন্দর সম্পন্ন হলে এটি হবে এশিয়ার বৃহত্তম বিমানবন্দর। প্রথম পর্যায়ে প্রায় ৩,৩০০ একর জমির উপর একটি টার্মিনাল এবং রানওয়ে নির্মাণ করা হয়েছে। এখান থেকে প্রতি বছর প্রায় ১ কোটি ২০ লক্ষ যাত্রী (Jewar Airport)যাতায়াত করতে পারবেন।

 

যোগীর এই ঘোষণাকে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার(Jewar Airport) নিদর্শন হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। উত্তরপ্রদেশ থেকেই বারাণসীর সাংসদ হিসেবে দেশের নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদি, আর তাঁর হাত ধরেই রাজ্যে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে।(Jewar Airport) তাই ২৫ বছরের রাজনৈতিক যাত্রার এই মাইলফলকে জেওয়ার বিমানবন্দরকে মোদির নামে উৎসর্গ করা শুধু একটি নামকরণ নয়, বরং উত্তরপ্রদেশের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেওয়া সম্মান (Jewar Airport)বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *