আজকের দিনেভারতরাজনীতি

Rahul Gandhi : যন্তর মন্তরে ধুন্ধুমার, মহিলা পুলিশকে ধাক্কা দিয়ে বিতর্কে রাহুল গান্ধী

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে ধুন্ধুমার (Rahul Gandhi)। ধরনা-প্রতিবাদ করছেন রাহুল গান্ধী থেকে শুরু করে ইন্ডি জোটের সাংসদরা। সেই প্রতিবাদ কর্মসূচিতেই বিতর্কিত কাণ্ড। এক মহিলা পুলিশকর্মীকে বারবার ধাক্কা দিলেন লোকসভার বিরোধী (Rahul Gandhi)দলনেতা। ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাহুলকে তুলোধোনা করেছে বিজেপি। ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন (Rahul Gandhi)খাড়গে বিরোধী সাংসদদের মধ্যাহ্নভোজনে ডাকেন। তারপরই রাহুল ঘোষণা করেন, “জ্ঞানেশ কুমারকে আমরা সরিয়েই ছাড়ব। (Rahul Gandhi) ওকে ইস্তফা দিতেই হবে।”

 

ঘোষণার পরই আচমকা যন্তর মন্তরের দিকে এগোতে শুরু করেন ইন্ডি জোটের (Rahul Gandhi)সাংসদরা। পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল। বাসে করে সাংসদরা যন্তর মন্তরে পৌঁছতেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান তাঁরা। রাস্তায় শুয়ে পড়েন (Rahul Gandhi)প্রিয়াঙ্কা গান্ধী। তাঁকে ঘিরে ফেলেন অন্য সাংসদরা। একপ্রকার পাঁজাকোলা করে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। মহিলা পুলিশরা যখন প্রিয়াঙ্কাদের তোলার (Rahul Gandhi)চেষ্টা করছেন, তখনই দেখা যায় রাহুল বারবার ধাক্কা মেরে মহিলা পুলিশকর্মীকে সরানোর চেষ্টা করছেন।

 

ভাইরাল ভিডিও ঘিরে সুর চড়িয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রশ্ন, ‘মহিলা (Rahul Gandhi)পুলিশকর্মীদের সঙ্গে এহেন আচরণ? জনসমক্ষে কীভাবে চলতে হয়, ভদ্রতা, সভ্যতা- সমস্ত কিছুরই অভাব রয়েছে। পিতৃতন্ত্র হঠাতে যতই স্লোগান দিন না কেন, রাহুল গান্ধীর নারীবিদ্বেষকে মুছে ফেলতে পারবে (Rahul Gandhi)না।’ এই দৃশ্য দেখে নেটিজেনরাও ক্ষোভে ফেটে পড়েছেন। দেশের মন্ত্রীর সমকক্ষ হয়েও মহিলা পুলিশের প্রতি এমন আগ্রাসী আচরণ কেন? প্রশ্ন তুলে রাহুলের ক্ষমাপ্রার্থনার দাবি তুলেছে নেটদুনিয়া। (Rahul Gandhi) বিজেপি মহিলা মোর্চার তোপ, রাহুলের এই আচরণ লজ্জাজনক, (Rahul Gandhi)একেবারেই মেনে নেওয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *