আজকের দিনেভারতরাজনীতি

Rahul Gandhi : ভোটচুরি ইস্যুতে রাহুলকে ‘ভণ্ড’ খোঁচা পুরনো বন্ধু ডিএমকের, ইন্ডি জোটে বড় ফাটল

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভোটচুরি ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসেছেন রাহুল গান্ধী, (Rahul Gandhi) আর তখনই তাঁকে ‘ভণ্ড’ বলে তীব্র কটাক্ষ করল কংগ্রেসেরই পুরনো জোট শরিক ডিএমকে। (Rahul Gandhi) রাহুলের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে স্ট্যালিনের দল সাফ জানিয়ে দিল, এই আন্দোলনে তারা নেই। যা ইন্ডি জোটে বড় ফাটল হিসাবেই দেখা হচ্ছে। রাহুল গান্ধী অভিযোগ তুলছেন, বিজেপি যেখানে (Rahul Gandhi) জিতেছে সেখানেই ভোটচুরি হয়েছে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছেন। কিন্তু কংগ্রেস বা বিরোধীরা যেখানে (Rahul Gandhi) জিতেছে, সেখানকার ভোট নিয়ে তিনি চুপ, এই দ্বিচারিতা নিয়েই প্রশ্ন তুলেছে ডিএমকে।

 

ডিএমকে নেতা সর্বনন আন্নাদুরাই সোশাল মিডিয়ায় (Rahul Gandhi) লেখেন, “তামিলনাড়ুতে যে এসআইআর হয়েছে সেটা নিয়ে রাহুলের অবস্থান কী? লক্ষ লক্ষ মানুষের ভোট কাটা গেল, সেটা নিয়ে ওর বক্তব্য কী?” তাঁর আরও খোঁচা, “খাড়গে যেভাবে সব রাজ্যের নির্বাচন (Rahul Gandhi) বাতিলের কথা বলছেন, আপনিও বলছেন না কেন? নাকি থলপতি বিজয়কে ভয় পাচ্ছেন?” মঙ্গলবার রাহুল যখন আকাশবাণী ভবনের (Rahul Gandhi) সামনে মোদি-শাহ ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ধরনায় বসেছেন, মিছিলে হাঁটছেন অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া সুলেরা, তখন সেই মিছিলে ছিল না আপ ও ডিএমকের কোনও প্রতিনিধি (Rahul Gandhi)।

 

গত ৩০ সেপ্টেম্বর ইন্ডি জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণেরভ (Rahul Gandhi) দাবিতে সর্বস্তরে আন্দোলনের ডাক দেওয়া হয়। মঙ্গলবার নির্বাচন কমিশনে অভিযানের পাশাপাশি রাষ্ট্রপতির কাছে নালিশ জানানোর জন্য রাহুল, খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডি নেতারা (Rahul Gandhi) সময় চেয়েছেন। সেই প্রতিনিধি দলেও থাকছে না ডিএমকে। কংগ্রেসের ভোটচুরি আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নিয়ে (Rahul Gandhi) ডিএমকে কার্যত বুঝিয়ে দিল তামিলনাড়ুর রাজনীতিতে তারা নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেবে। রাহুলকে ‘ভণ্ড’ তকমা দেওয়ায় ইন্ডি (Rahul Gandhi) জোটের ঐক্য নিয়েও বড় প্রশ্ন উঠে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *