আজকের দিনেবাংলার আয়নাভারত

Earthquake : রাতেই কেঁপে উঠল দিল্লি, উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্পে আতঙ্কে রাস্তায় মানুষ

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের বিক্ষোভে (Earthquake) উত্তপ্ত দিল্লি, এর মধ্যেই মঙ্গলবার রাত ১০টা ২৩ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। উত্তরাখণ্ডের চামোলিতে ৪.৯ মাত্রার ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয় দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হিমাচল প্রদেশেও (Earthquake)। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা।

 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, (Earthquake) ভূমিকম্পের উৎসস্থল ছিল চামোলিতে ভূপৃষ্ঠ থেকে ১৩ কিমি গভীরে, ৩০.১০৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭৯.৫৬১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কম্পনের তীব্রতা তুলনামূলক কম হওয়ায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। এখনও পর্যন্ত (Earthquake) বাড়িঘর ভাঙা বা হতাহতের খবর নেই, তবে পরিস্থিতির উপর নজর রাখছে উত্তরাখণ্ড ও দিল্লি প্রশাসন। (Earthquake) আফটারশকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

 

কম্পনের পরপরই আতঙ্ক ছড়ায় রাজধানীতে। (Earthquake) হুড়োহুড়ি পড়ে যায় বিভিন্ন এলাকায়। সোশাল মিডিয়ায় অনেকেই লেখেন, ‘পায়ের তলার মাটি কাঁপছে’, ‘আচমকাই জিনিসপত্র উল্টে পড়ে গেল’। এর আগে জুলাইতে হরিয়ানায় দু’বার ৩.২ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল দিল্লি-এনসিআর, (Earthquake) ফেব্রুয়ারিতে ৪.০ মাত্রার কম্পনেও আতঙ্ক ছড়িয়েছিল। মাত্রা কম থাকায় বড় বিপদ এড়ানো গেলেও মাঝরাতে আচমকা কম্পনে (Earthquake) আতঙ্ক ছড়িয়েছে দিল্লিবাসীর মধ্যে। প্রশাসন সব এলাকা থেকে তথ্য সংগ্রহ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *