Abhishek Sharma : সানরাইজার্স ছাড়তে পারেন ‘অখুশি’ অভিষেক! পেতে ঝাঁপাচ্ছে একাধিক ফ্র্যাঞ্চাইজি
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আইপিএলের মিনি নিলামের দু’মাস আগেই বড় চমক (Abhishek Sharma)। ৭ বছর পর সানরাইজার্স হায়দরাবাদ ছাড়তে পারেন তারকা ওপেনার অভিষেক শর্মা। অধিনায়কত্ব না পাওয়ায় দলে ‘অখুশি’ বিশ্বের দু’নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। সানরাইজার্সের বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স(Abhishek Sharma)। গতবার তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন ঈশান কিষান, আগামী বছরও একই (Abhishek Sharma) পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজির। আর এটাই মানতে পারছেন না অভিষেক। দীর্ঘদিন দলে থাকার পর অধিনায়ক হওয়ার বাসনা রয়েছে তাঁর (Abhishek Sharma)।
সূত্রের খবর, এই সুযোগ কাজে লাগাতে ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স, (Abhishek Sharma)গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংস। দৌড়ে রয়েছে দিল্লি ক্যাপিটালসও, কারণ সেখানে কোচিং স্টাফে আছেন তাঁর গুরু যুবরাজ সিং। তবে অধিনায়কত্বের সুযোগ পেতে চাইলে KKR ও LSG এগিয়ে থাকবে(Abhishek Sharma)। হায়দরাবাদের হয়ে অভিষেকের সংগ্রহ ২৩১৬ রান, সর্বোচ্চ ১৪১। যদিও (Abhishek Sharma)সানরাইজার্স কর্তৃপক্ষ এই জল্পনা উড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত দলবদল হলে তা সরাসরি টাকার বিনিময়ে হবে নাকি প্লেয়ার (Abhishek Sharma)ট্রেডে, সেটাই এখন দেখার। উত্তর মিলবে রিটেনশন তালিকায়।
