Gandhi Jayanti : গান্ধীজয়ন্তীতে জোড়া সোনা! রিকার্ভ তিরন্দাজিতে এশিয়ার সেরা ভারত
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- গান্ধীজয়ন্তীতে তেরঙ্গা ওড়ালেন ভারতের তিনকন্যা (Gandhi Jayanti)। রিকার্ভ তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়ার একচ্ছত্র আধিপত্য ভেঙে সোনা জিতল ভারত। শুক্রবার সকালে রিকার্ভ মহিলা দলগত বিভাগে সোনা জিতলেন কুমকুম অনিল মোহত, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মা (Gandhi Jayanti)। ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে এশিয়াডের মঞ্চে ফের ইতিহাস (Gandhi Jayanti)গড়ল ভারতীয় তিরন্দাজি। এর মধ্যে বঙ্গকন্যা অঙ্কিতা ভকতের নিখুঁত নিশানা নজর কেড়েছে সকলের। কুমকুমের সামনে আরও একটি সোনা(Gandhi Jayanti) জয়ের হাতছানি রয়েছে।
দিন দুয়েক আগেই সোনার ঝড় তুলেছিলেন তিরন্দাজরা। একদিনে তিনটি (Gandhi Jayanti)সোনা জিতেছিল ভারত। কমপাউন্ড মহিলা দলগত বিভাগে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে (Gandhi Jayanti)হারিয়ে সোনা জেতেন জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী, পৃথিকা প্রদীপরা। তারপর মিক্সড কমপাউন্ড ইভেন্টে(Gandhi Jayanti) দক্ষিণ কোরিয়াকে শুটআউটে হারিয়ে সোনা জেতেন সাহিল যাদব ও চিকিতা। এরপর পুরুষদের কমপাউন্ডে চিনকে (Gandhi Jayanti)হারিয়ে সোনা আনেন কুশল দালাল, সাহিল যাদব ও গণেশ থিরুমুরু। কমপাউন্ডের পর রিকার্ভেও সোনা, এশিয়ান গেমসে তিরন্দাজিতে ভারতের আধিপত্য এখন স্পষ্ট। দক্ষিণ কোরিয়ার দুর্গ ভেঙে গান্ধীজয়ন্তীতে দেশকে(Gandhi Jayanti) গর্বিত করলেন তিন কন্যা।
