Ishan-Bumrah : ঈশান-বুমরাহদের দাপটে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারত, সোনার লড়াইয়ে সামনে পাকিস্তান
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- মাত্র ৪৫ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়ে (Ishan-Bumrah) এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল না খেলেই সেমিফাইনালে ওঠা ভারতকে ১৭০ রানের টার্গেট দিয়েও রুখতে পারল না শ্রীলঙ্কা। শনিবার ফাইনালে (Ishan-Bumrah) ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। (Ishan-Bumrah) অভিষেক শর্মা (৭) ও সঞ্জু স্যামসন (৭) দ্রুত ফেরেন। তবে বৈভব সূর্যবংশীর ২১ বলে ৩৮ রানের আগ্রাসী ইনিংস এবং ঈশান কিষানের দুরন্ত ব্যাটিং ভারতকে লড়াইয়ে ফেরায়। স্পিন-সহায়ক নিশিনের পিচে (Ishan-Bumrah) শ্রেয়স আইয়ার (১৩), অক্ষর প্যাটেল (৮), তিলক বর্মা (২) ব্যর্থ হলেও ঈশান ৪৬ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৮০ রানে অপরাজিত থাকেন। (Ishan-Bumrah) তাঁর ব্যাটে ভর করেই ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান তোলে ভারত।
জবাবে ১৭০ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে (Ishan-Bumrah) । জসপ্রীত বুমরাহ প্রথম ওভারেই মেডেন-সহ ২ উইকেট নেন। ৭ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে শূন্য রানে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দ্বীপরাষ্ট্র। নুয়ানিদু ফের্নান্দো (Ishan-Bumrah) ছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি। পিচের ফাটল কাজে লাগিয়ে অক্ষর ও অভিষেক ২টি করে এবং ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট নেন। (Ishan-Bumrah) ৩টি রান আউট করেন ভারতীয় ফিল্ডাররা। শেষ পর্যন্ত ৯.৫ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট হয় (Ishan-Bumrah) শ্রীলঙ্কা।
অন্য সেমিফাইনালে বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা (Ishan-Bumrah) ম্যাচে বাংলাদেশের ৭ উইকেটে ১১১ রানের জবাবে ৯ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে ফাইনালে উঠেছে পাকিস্তান। গতবারের সোনা ধরে রাখার লক্ষ্যেই এবার এশিয়াডে নেমেছে ভারত। সেমিফাইনালে (Ishan-Bumrah) ১২৪ রানের বিশাল জয় সেই লক্ষ্যে আত্মবিশ্বাস বাড়াবে শ্রেয়স আইয়ারদের। এখন অপেক্ষা শনিবারের ভারত-পাকিস্তান (Ishan-Bumrah) মহারণের।
