আজকের দিনেবাংলার আয়নাভারত

Bank Strike : বড় স্বস্তি গ্রাহকদের, বাতিল ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট – আজ থেকেই খোলা ব্যাঙ্ক

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি : – পুজোর মুখে গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর (Bank Strike)। শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেওয়া হল তিনদিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (IBA) সঙ্গে দীর্ঘ আলোচনার পর রবিবার রাতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিল ইউনাইটেড (Bank Strike)ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU)। ফলে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা আর কার্যকর হচ্ছে না। আজ সোমবার থেকে (Bank Strike)ব্যাঙ্কে স্বাভাবিক পরিষেবা মিলবে।

 

ব্যাঙ্ক কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল সপ্তাহে (Bank Strike)পাঁচদিন কাজ। বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। পাঁচদিনের কর্মসপ্তাহ ও পারফরম্যান্স (Bank Strike)ভিত্তিক ইনসেনটিভ সহ একাধিক দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।ইউনিয়ন জানিয়েছে, IBA তাদের দাবি খতিয়ে দেখতে একটি উচ্চ(Bank Strike) পর্যায়ের যৌথ কমিটি গঠনে রাজি হয়েছে। এই কমিটি বিচার করবে –

১. সপ্তাহে পাঁচদিন কাজের প্রস্তাব গ্রহণ করা সম্ভব কি না(Bank Strike)

২. বাকি শনিবারগুলি ছুটি ঘোষণা করা যায় কি না

৩. স্কেল-৪ ও তার উপরের কর্মীদের জন্য ইনসেনটিভ স্কিম চালু করা সম্ভব কি না

 

IBA-র তরফে জানানো হয়েছে, কমিটি গ্রাহক-সহ সমস্ত স্টেকহোল্ডারদের(Bank Strike) সঙ্গে কথা বলে সব বিকল্প খতিয়ে দেখবে। তবে এই কমিটি গঠনের অর্থ এই নয় যে অবিলম্বেই সব ব্যাঙ্কে শনি-রবিবার ছুটি চালু হয়ে যাচ্ছে। এই(Bank Strike) বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিটিকে কোনও নির্দিষ্ট ডেডলাইন দেওয়া হয়নি। (Bank Strike)আপাতত পুজোর আগে ব্যাঙ্ক বন্ধের আশঙ্কা কাটায় স্বস্তিতে সাধারণ গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *