আজকের দিনেবাংলার আয়নাভারত

Zero Tolerance : ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স’, সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্মরণ করালেন মোদি

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত জিরো-টলারেন্স নীতি (Zero Tolerance) অনুসরণ করছে এবং তার সুফলও দেশ পাচ্ছে। রবিবার মন কি বাত অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ১০ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক সার্জিক্যাল স্ট্রাইকের (Zero Tolerance)কথাও স্মরণ করান তিনি। ২০১৬ সালে উরিতে জঙ্গি হামলার পর ২৮-২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে(Zero Tolerance) সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা। ধ্বংস করা হয়েছিল একাধিক জঙ্গি লঞ্চপ্যাড। সেই ঘটনার ১০ বছর পূর্তি হতে চলেছে(Zero Tolerance)।

 

সেই কথা মনে করিয়ে মোদি বলেন, “সার্জিক্যাল স্ট্রাইক ভারতের একটি বড় (Zero Tolerance)ঐতিহাসিক সাফল্য। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় জওয়ানরা যেভাবে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছিলেন, তা দেখে বিস্মিত হয়েছিল বিশ্ব।” তিনি আরও বলেন, “সার্জিক্যাল স্ট্রাইক সমগ্র বিশ্বের (Zero Tolerance)সামনে ভারতের সন্ত্রাসবাদ-বিরোধী নীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল। সন্ত্রাসী হামলার কারণে ভারতকে যে দুর্ভোগ পোহাতে(Zero Tolerance) হয়েছে, এটি ছিল তার বিরুদ্ধে এক চূড়ান্ত জবাব।”

 

অতীতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী ২০০৮ সালের সেপ্টেম্বরে দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণ (Zero Tolerance)এবং নভেম্বরে মুম্বই হামলার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, অতীতে এ ধরনের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠলেও সেই দাবিগুলোর প্রতি যথেষ্ট গুরুত্ব(Zero Tolerance) দেওয়া হয়নি। পাশাপাশি ২০০১ সালে আমেরিকায় জঙ্গি হামলার প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রীর বার্তা, (Zero Tolerance)ভারত এখন আর সন্ত্রাসবাদকে সহ্য করে না। জিরো-টলারেন্স নীতিতেই দেশ এগোচ্ছে, এবং সার্জিক্যাল স্ট্রাইক সেই নীতিরই প্রতীক হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *