আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Municipal Election : কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশেই পুরভোট! পুজোর পরেই বঙ্গে পুরভোটের দামামা

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজো মিটলেই রাজ্যে পুরভোট। কলকাতা, হাওড়া-সহ রাজ্যের (Municipal Election)একাধিক পুরসভায় ভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। আর এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে নয়, রাজ্য পুলিশ (Municipal Election)দিয়েই ভোট করানোর চিন্তাভাবনা করছে কমিশন। প্রসঙ্গত, বিরোধী আসনে থাকাকালীন পুরসভা থেকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয়েছিল বিজেপি। (Municipal Election)সেই দলই এখন বাংলার ক্ষমতায়।

 

সূত্রের খবর, কমিশনের আধিকারিকরা রাজ্য পুলিশ দিয়েই(Municipal Election) ভোট করানোর পক্ষপাতী। কমিশনের ব্যাখ্যা, শেষ পঞ্চায়েত ভোটে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল, কমিশন নিজে কোনও সিদ্ধান্ত নেয়নি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট (Municipal Election)পুরসভাগুলি যে জেলায় অবস্থিত, সেখানকার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার। (Municipal Election)বৈঠকে জেলাশাসকদের পরিস্থিতি বিশ্লেষণ করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে(Municipal Election) কমিশন।

 

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, বৈঠকে পুর (Municipal Election)এলাকার নতুন সীমানা নির্ধারণ, আসন সংরক্ষণ, ইভিএম ব্যবস্থাপনা, চূড়ান্ত ভোটার তালিকা, ভোটকেন্দ্র বাছাই এবং ভোটকর্মী নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। তবে ইভিএমের জোগানের উপর নির্ভর করছে (Municipal Election)একদিনে ভোট হবে নাকি একাধিক দফায় হবে।

 

যে সমস্ত গুরুত্বপূর্ণ পুরসভা ও পুরনিগমে নির্বাচন আটকে রয়েছে, (Municipal Election)তার মধ্যে উল্লেখযোগ্য হল ৫টি মিউনিসিপ্যাল কর্পোরেশন – কলকাতা, হাওড়া, বিধাননগর, দুর্গাপুর ও শিলিগুড়ি। এছাড়াও উত্তরবঙ্গ ও পাহাড়ের কার্শিয়াং, মিরিক, কালিম্পং, রায়গঞ্জ, বুনিয়াদপুর, ধূপগুড়ি এবং বালি, ডোমকল, পুজালি, পাঁশকুড়া, হলদিয়া, কুপার্স ক্যাম্প ও নলহাটি পুরসভায় (Municipal Election)ভোট বকেয়া রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *