আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারত

SBI Announces : ধর্মঘটের দিনগুলিতে লাগবে না চার্জ! গ্রাহকদের জন্য বড় ছাড় স্টেট ব্যাঙ্কের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে (SBI Announces)একাধিক ইউনিয়ন। এর মধ্যেই গ্রাহকদের জন্য বড় স্বস্তির ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)(SBI Announces)। ধর্মঘট চলাকালীন SBI গ্রাহকদের জন্য এটিএম লেনদেনের চার্জ সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে ব্যাঙ্ক। ফলে এই তিনদিন গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে সম্পূর্ণ বিনামূল্যে এবং অতিরিক্ত (SBI Announces)কোনও ফি-এর চিন্তা ছাড়াই নগদ টাকা তুলতে পারবেন। সাধারণত প্রযোজ্য মাসিক ফ্রি লিমিটের অতিরিক্ত চার্জও গুনতে (SBI Announces)হবে না।

 

ব্যাঙ্ক জানিয়েছে, শাখাগুলির পরিষেবা বিঘ্নিত হলেও UPI, ইন্টারনেট ব্যাঙ্কিং,(SBI Announces) মোবাইল ব্যাঙ্কিং এবং YONO অ্যাপের মাধ্যমে সাধারণ ডিজিটাল লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। তবে চেক জমা, ডিমান্ড ড্রাফট বা ঋণ সম্পর্কিত জরুরি কাজ থাকলে তা ধর্মঘটের আগেই সেরে নেওয়ার (SBI Announces)পরামর্শ দেওয়া হয়েছে।

 

সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে সোমবার থেকে ৩ দিনের(SBI Announces) ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নের যৌথ মঞ্চ। এর আগে ১১ সেপ্টেম্বর একদিনের ধর্মঘট পালন করেছিলেন তাঁরা। মাসের শেষে টানা পাঁচদিন পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় রবিবার সব (SBI Announces)রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। উৎসবের মরশুমে আমজনতা ও ছোট ব্যবসায়ীরা যাতে সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতেই SBI-এর এই বিশেষ ব্যবস্থা। ধর্মঘটের জেরে নগদ লেনদেনে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেই নজর দিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক(SBI Announces)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *