ISL Schedule : ঘোষিত আইএসএল সূচি, ১০ অক্টোবর থেকে শুরু লিগ – কবে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ১০ অক্টোবর বেঙ্গালুরু এফসি বনাম এসসি দিল্লির (ISL Schedule)ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়বে ইন্ডিয়ান সুপার লিগের। শনিবার প্রকাশিত হল এবারের আইএসএলের সূচি। প্রকাশিত সূচি অনুযায়ী, ১২ অক্টোবর অভিযানে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। নর্থইস্ট ইউনাইটেডের(ISL Schedule) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইএসএলে যাত্রা শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড(ISL Schedule)। প্রথম রাউন্ডে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে তাদের। বর্তমানে তারা নিজেদের ঘরের মাঠে প্র্যাকটিস করছে। ময়দান বন্ধ এবং যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড না পাওয়ায় অক্টোবরের প্রথম সপ্তাহে কিশোরভারতী স্টেডিয়ামে অনুশীলন (ISL Schedule)করার পরিকল্পনা নিয়েছে মোহনবাগান।
অন্যদিকে এসিএল ২-এর ম্যাচ থাকায় প্রথম রাউন্ডে(ISL Schedule) খেলবে না ইস্টবেঙ্গল। গতবারের চ্যাম্পিয়ন লাল-হলুদ ব্রিগেড অভিযান শুরু করবে দ্বিতীয় রাউন্ড থেকে। ১৮ অক্টোবর চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোয়ায় আইএসএলে যাত্রা শুরু করছে তারা। ১৩ অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে (ISL Schedule)ইরাকের আল সোর্তার বিরুদ্ধে এএফসি-র গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে লাল-হলুদের। (ISL Schedule)ইস্টবেঙ্গলের সিনিয়র দল বর্তমানে নিউটাউনে ফেডারেশনের মাঠে অনুশীলন করছে। ইতিমধ্যে ভিসা পেয়ে যাওয়ায় লুকাস জোলিনস্কিকে রবিবারের মধ্যে ভারতে আনার চেষ্টা করছে ক্লাব(ISL Schedule)।
ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ ডার্বি।(ISL Schedule) এবারের আইএসএলের প্রথম ডার্বি অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর, রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে। এছাড়া ১০ অক্টোবর উদ্বোধনী দিনে বিকেল ৫টায় বেঙ্গালুরু বনাম দিল্লি ম্যাচের পর সেদিনই সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে এফসি (ISL Schedule)গোয়া বনাম চেন্নাইয়িন এফসি। অন্যদিকে, ডার্বি হলে আইএফএ শিল্ড ফাইনাল হতে পারে ৮ অক্টোবর(ISL Schedule)।
